Nim Fuler Madhu: পর্ণা বাবুকে খেতে দিচ্ছে বলে হিংসায় জ্বলে পুড়ে গেল বাবুর মা! “বাবুকে পেট থেকে বার করার কী দরকার বেরোলেই তো অন্যের হয়ে যাবে”, মা হয়ে ছেলের সংসারে নাক গলানোয় রেগে লাল দর্শক

এই মুহূর্তে প্রায় সব বাংলা চ্যানেলেই একের পর এক নতুন সিরিয়াল আসছে যেখানে নতুন নতুন গল্পের দেখা মিলছে। তবে সব গল্পের মধ্যেও এখন পর্যন্ত সেরা বিষয় হয়ে উঠেছে শাশুড়ি-বৌমার সাংসারিক অশান্তি। আজকালকার যুগে ছেলেমেয়েরা এই গুলো দেখতে না চাইলেও বরাবর টিআরপি এনে দিয়েছে এই ধরনের বিতর্কিত বিষয়।

এমনই একটি বিতর্কিত বিষয় নিয়ে শুরু হয়েছে সম্প্রতি জি বাংলায় একটি সিরিয়াল যার নাম নিম ফুলের মধু। সিরিয়ালের মধ্যে দিয়ে বহুদিন পর আবার ছোটপর্দায় কাম ব্যাক করেছেন “জবা” খ্যাত অভিনেত্রী পল্লবী শর্মা। পর্ণা আধুনিক মেয়ে যার বিয়ে হয় সৃজনের সঙ্গে এবং তারপর শ্বশুরবাড়িতে যৌথ পরিবারে গিয়ে হাজারটা নিয়মের মধ্যে বন্দী হয়ে যায় সে।

তার মধ্যে সবথেকে মারাত্মক বিষয় তার শাশুড়ি অর্থাৎ সৃজনের মা। নিজের বাবুকে এক মুহূর্তের জন্যেও নিজের কাছে ছাড়া করতে চান না কৃষ্ণা। এদিকে নতুন বউ সংসারে আসায় তার সঙ্গে নিজের বাবুর ঘনিষ্ঠতা দেখে রেগে লাল হয়ে যাচ্ছেন। এতদিন নিজের হাতে বাবুকে খাইয়ে দিতেন অফিস যাওয়ার সময় এবার সেই জায়গায় দায়িত্ব নিয়েছে তার বৌমা পর্ণা।

একটি নতুন পর্বের এমন একটি ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেটি। তা দেখে দুই দলে ভাগ হয়ে গেছে দর্শকরা। ভিডিওতে দেখানো হয়েছে ওপর থেকে বৌমা তার ছেলের জন্য যা যা করছে সে সবকিছু লক্ষ্য রাখছেন কৃষ্ণা। ছেলেকে ভাত খাইয়ে দেয়নি পর্ণা নিজের হাতে তবে সমস্ত জোগাড় করে দিয়েছে এবং তার পাশাপাশি অফিসে নিয়ে যাওয়ার টিফিন গুছিয়ে দিয়েছে সে।

এই বিষয়গুলো ঠিক সহ্য হচ্ছে না শাশুড়ি মায়ের। তাই অফিস যাবার ঠিক আগের মুহূর্তে যখন সৃজনের চোখে পড়ে তার মা উপর থেকে সবকিছু দেখছে এবং চুপচাপ কাঁদছে তখন সে প্রশ্ন করতেই পাল্টা আক্রমণাত্মক ভঙ্গিতে খোঁটা দিয়ে দেন কৃষ্ণা। এতেই রেগে গেছে দর্শক। তাদের বক্তব্য যদি ছেলেকে এভাবেই আতুকুতু করে রাখতে হয় তাহলে তিনি বিয়ে দিলেন কেন? কেউ কেউ বলছে মায়েদের এই পজেজিভ চরিত্রের কারণেই ছেলেদের সংসার ভেঙে যায়।

Nira

                 

You cannot copy content of this page