জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

Sid-Nipa-Sree: অফস্ক্রিনে মিঠাইয়ের সেটে ধুমধাম করে পালন করা হলো রাখীবন্ধন, ন্যাকা নীপাই সকলকে ধরে ধরে পরালো রাখী! ‘রুদ্রদা’কে পরাতে ভোলেনি তো?, বলছেন নেটিজেনরা

আজ পবিত্র রাখীবন্ধন উৎসব। বাঙালি আজকে নিজের ভাই দাদাদের কে রাখি বেধেছে তবে শুধু ছেলেদের নয় অনেকেই মেয়েদেরকেও বেঁধে থাকেন এবং বাড়ির পোষ্যদেরও বেঁধে থাকেন। মোট কথা আপনাকে যিনি রক্ষা করবেন তাকেই আপনি রাখিবন্ধনের বাঁধনে বাঁধবেন। বিনোদন জগতেও কিন্তু এর অন্যথা হয়নি।

আজকে হয়তো কাজ থেকে ছুটি মেলেনি কিন্তু অনেকেই নিজের বোন বা দাদার সঙ্গে ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে। আবার সেটেই পালন করা হয়েছে রাখি বন্ধন উৎসব। কেমন হলো মিঠাই পরিবারের রাখি বন্ধন? এমনিতেই তো আজকে রাখি বন্ধন এপিসোড দেখানো হবে তবে সেটা তো অন স্ক্রিন। অফ স্ক্রিনে কেমন ভাবে পালন করলো মিঠাই?

Mithai TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5

মিঠাই কী করেছে সেটা আমরা এখনো জানিনা তবে নীপারানী যে হই হই ফেলে দিয়েছেন সেটা এটুকু আমরা বুঝে গেছি কিছুক্ষণ আগেই। আজকে তাকে দেখতে খুব মিষ্টি লাগছে নীল রঙের ব্লাউজ আর হলুদ রঙের শাড়িতে। এক প্যাকেট রাখি ও চকলেট নিয়ে এসেছেন তিনি। গোটা সেটে ঘুরে বেড়াচ্ছেন রাখি আর চকলেট নিয়ে আর সবাইকে পরিয়ে দিয়েছেন হাতে।

আমরা আদৃতকে দেখতে পাচ্ছি তার পরানো রাখীতে এবং হাতে চকলেট নিয়ে। দিয়ার হাতেও বেঁধেছে সে রাখি। খুব সম্ভবত মিঠাইয়ের হাতেও বেঁধেছে। সেই ছবি আমরা পরে দেখতে পাবো। তবে মোক্ষম প্রশ্ন করেছেন একজন নেটিজেন। রুদ্রদা’কে রাখী পরিয়েছে কি নীপা? এটাই এখন লক্ষ টাকার প্রশ্ন।

Nira

                 

You cannot copy content of this page