জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জি বাংলার ধারাবাহিকের দাপট! সবাইকে পিছনে ফেলে শীর্ষে ‘পরিণীতা’! শুরুতেই কি টিআরপি তালিকায় জায়গা করে নিল ‘গঙ্গা’? একসময়ের দাপুটে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ এখন তলানিতে, তাহলে কি দর্শকের পছন্দ ধীরে ধীরে জি বাংলার ধারাবাহিকের দিকেই ঝুঁকছে?

টেলিভিশন দুনিয়ায় কোন ধারাবাহিক কতটা জনপ্রিয়, সেটা বোঝার সবচেয়ে বড় মাপকাঠি হল টিআরপি তালিকা। দর্শক প্রতিদিন যে সিরিয়ালগুলো মন দিয়ে দেখছেন, তাদের পছন্দ-অপছন্দের স্পষ্ট ছবি উঠে আসে এই রেটিং থেকেই। একেক সপ্তাহে একেক ধারাবাহিক এগিয়ে যায়, আবার কেউ পিছিয়ে পড়ে—এই ওঠানামার মধ্যেই তৈরি হয় চূড়ান্ত প্রতিযোগিতা। আর সেই কারণেই টিআরপি তালিকা নিয়ে আগ্রহ থাকে দর্শকদের মধ্যেও তুঙ্গে।

এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ এবং ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’, যাদের প্রাপ্ত নম্বর ৫.৩। গল্পের টান এবং চরিত্রের অভিনয় দর্শকদের মন কেড়েছে ঠিকই, তবে প্রতিযোগিতায় আরও এগোতে হলে বাড়াতে হবে গতি। তার ঠিক উপরে, চতুর্থ স্থানে আছে ‘রাঙামতি’ ৫.৫ নম্বর নিয়ে।

তৃতীয় স্থানে উঠে এসেছে ‘তারে ধরি ধরি মনে করি’, যার নম্বর ৫.৭। সম্পর্কের টানাপোড়েন আর আবেগঘন দৃশ্য এই সিরিয়ালটিকে জনপ্রিয় করে তুলেছে। আর দ্বিতীয় স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’ ও ‘পরশুরাম’, দুটিই পেয়েছে ৫.৮। এই দুই ধারাবাহিকের মধ্যে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে প্রতিটি এপিসোডই দর্শকদের বেঁধে রাখছে টিভির সামনে।

সবাইকে পিছনে ফেলে এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ‘পরিণীতা’, যার টিআরপি ৬.২। ধারাবাহিকটির শক্তিশালী গল্প, অভিনয় এবং টুইস্টই একে এনে দিয়েছে এই সাফল্য। অন্যদিকে ট্রেন্ডিং তালিকায় নজর কেড়েছে ‘গঙ্গা’ (Opening) ৫.২, ‘কুসুম’ ৫.০ এবং ‘দাদামণি’ ৪.৫—যারা আগামী দিনে বড় চমক দিতে পারে।

দেখে নেওয়া যাক আজকের টিআরপি তালিকা—

১) পরিণীতা – ৬.২

২) জোয়ার ভাঁটা / পরশুরাম – ৫.৮

৩) তারে ধরি ধরি মনে করি – ৫.৭

৪) রাঙামতি – ৫.৫

৫) ও মোর দরদিয়া / প্রোফেসর বিদ্যা ব্যানার্জি – ৫.৩

ট্রেন্ডিং: কুসুম – ৫.০ | গঙ্গা (Opening) – ৫.২ | দাদামণি – ৪.৫

এই সপ্তাহে কার জয়, কার হার—সবটাই বলে দিচ্ছে দর্শকদের পছন্দের এই তালিকা। আগামী সপ্তাহে কি বদলাবে ছবিটা? এখন সেদিকেই নজর সবার।

Piya Chanda

                 

You cannot copy content of this page