জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

দেবিনা ফাঁস করল সমরেশের বাড়ির কুকীর্তি! সোশ্যাল মিডিয়ায় জয়জয়কার দেবিনার

বিনোদন জগতের সিরিয়ালের ডালি একের পর এক ভরেই চলেছে। করোনা পরিস্থিতিতে বাইরে বেরোনোর অভ্যাস নেই। তাই এই সময়েই বাড়ির মহিলারা মনোনিবেশ করেছে বিভিন্ন ধারাবাহিকগুলিতে।

স্টার জলসা যেমন আনলো অনুরাগের ছোঁয়া, গুড্ডি, গোধূলি আলাপ। সেরকম জি বাংলায় এসেছে পিলু, লক্ষ্মী কাকিমা সুপারস্টার, গৌরী এলো ধারাবাহিক।

তবে এর মধ্যে অন্যতম হলো আয় তবে সহচরী। শাশুড়ি বৌমার অসমবয়সী বন্ধুত্ব নিয়ে এই গল্প এগোচ্ছে। তাই এর দর্শকের সংখ্যা বেড়েই চলেছে দিনদিন। কিন্তু পরবর্তীকালে গল্পে পরকীয়া চলে আসায় অনেকেই সেটা নিয়ে বিরূপ মন্তব্য করতে থাকে।

সমরেশ এবং সহচরীর জীবনে দেবিনার আগমন হওয়ার পরে দীর্ঘ কয়েকটা মাস ধরে দেবিনা সহচরীর জীবন বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেবিনা আবার সম্পর্কে সহচরীর ছেলের বউ বরফির নিজের বোন। এদিকে সহচরী চাকরি পেয়ে সমরেশের মুখে ডিভোর্স পেপার ছুঁড়ে মেরেছে।

 

পরবর্তীকালে দেবিনা সন্তানসম্ভবা হওয়ায় দেবিনার সন্তানকে দেখভালের জন্য থেকে যায় সহচরী। সহচরীর এতটা মহান অবতার অবাক করেছে দর্শককে। তারা রেগে গেছে। তার উপর যে রকম ভাবে সমরেশ আর তার বাড়ির লোকজন ক্রমাগতভাবে সহচরীকে অপমান করে চলেছে তাতে সহচরী কী করে ওই বাড়িতে রয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই।

Piya Chanda

                 

You cannot copy content of this page