জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“এই যুগের আদর্শ পুরুষের একটাই মানে!” মাত্র চার মাসেই নোটে গাছটি মুড়োলো ‘বেশ করেছি প্রেম করেছি’র! ধারাবাহিক শেষ হওয়ায় আবেগে ভাসলেন নায়ক রাজদীপ গোস্বামী!

সম্প্রতি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’ শেষ হওয়ার খবর শোনা গেছে। এই ধারাবাহিকে স্বয়ম চরিত্রে অভিনয় করছিলেন অভিনেতা রাজদীপ গোস্বামী। মেগার শেষ হওয়ার পর আবেগে ভেসে গেছেন তিনি এবং তার সোশ্যাল মিডিয়া পেজে ‘স্বয়ম’ চরিত্র নিয়ে কিছু পোস্ট করেছেন। প্রায় চার মাস ধরে এই চরিত্রে অভিনয় করা রাজদীপ নিজের অনুভূতি প্রকাশ করেছেন এবং চরিত্রটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

রাজদীপ তার পোস্টে লিখেছেন, ‘স্বয়ম প্রমাণ করেছে, হিরো হওয়ার জন্য শুধু স্টাইল, ঝকঝকে পোশাক বা শরীরের প্রয়োজন নেই। একটা ভালো মন যে সত্যি ভালোবাসতে পারে, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। সে নিজের ভুল ঠিক বলতে জানে, মানুষের সঙ্গে একদম খোলামেলা সম্পর্ক রেখে চলে।’ অভিনেতা আরও লেখেন, ‘স্বয়মের প্রতি দর্শকদের ভালোবাসা আমাকে অনেক আনন্দ দিয়েছে। ধন্যবাদ এই চরিত্রটিকে ভালোবাসার জন্য।’

এমন পোস্টের পর নেটিজেনদের নানা মন্তব্য আসতে শুরু করেছে। এক দর্শক মন্তব্য করেছেন, ‘স্বয়ম ও জুঁইয়ের জুটি সত্যিই অসাধারণ ছিল, আমরা তাদের আরও একসঙ্গে দেখতে চাই।’ আরেকজন লিখেছেন, ‘বেশ করেছি প্রেম করেছি’র প্রতিটি মুহূর্ত আমরা মিস করবো, আবার তাদের একসঙ্গে দেখতে ইচ্ছুক।’ একজন ভক্ত তার মন্তব্যে বলেন, ‘তুমি অনেক প্রতিভাবান, কিন্তু এই গল্পে তোমার ভালো ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি, সেটা সত্যিই দুঃখজনক।’

রাজদীপের অনুরাগীরা তার অভিনয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে বিভিন্ন মন্তব্য করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘তোমার পরবর্তী কাজের জন্য অপেক্ষা করছি, নতুন রূপে তোমায় দেখতে চাই।’ অনেকেই আবার ‘স্বয়ম’ চরিত্রের প্রতি তাদের অনুভূতি প্রকাশ করেছেন এবং আরও ভালো কাজের জন্য অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে, রাজদীপের বিপরীতে এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন অভিনেত্রী কৌশিকী পাল এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ইন্দ্রাণী দত্ত।

এমনকি, ‘বেশ করেছি প্রেম করেছি’ ধারাবাহিকের প্রেমের গল্পটি দর্শকদের মন ছুঁতে না পারলেও, অভিনেতা রাজদীপের জন্য সবার থেকে ভালোবাসা আর শুভেচ্ছা পাওয়া গেছে। আগামীদিনে তিনি আবার নতুন রূপে দর্শকদের সামনে আসবেন, এই আশা নিয়ে তার ভক্তরা অপেক্ষা করছেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page