জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘উড়ান’ ধারাবাহিকের পর লম্বা বিরতি, এবার ‘সতীপীঠ কালীঘাট’-এর হাত ধরে পর্দায় ফিরছেন রত্নপ্রিয়া! কালী রূপে কি এবার আবির্ভূতা হবেন তিনি?

স্টার জলসার ‘উড়ান’ ধারাবাহিকের পর আবার ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী রত্নপ্রিয়া দাস। এবার তাঁকে দেখা যাবে জি বাংলার নতুন ধারাবাহিকে। সূত্রের খবর, আসন্ন পৌরাণিক ধারাবাহিক ‘সতীপীঠ কালীঘাট’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রত্নপ্রিয়া। জানা যাচ্ছে, এই ধারাবাহিকে রানী পদ্মাবতীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। ‘উড়ান’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী। সেই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই তাঁর পরবর্তী কাজ নিয়ে আগ্রহ ছিল অনুরাগীদের। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে।

‘উড়ান’ শেষ হওয়ার পর রত্নপ্রিয়াকে সান বাংলার ‘রূপমতী’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। তবে সেখানে তাঁর উপস্থিতি ছিল ক্যামিও চরিত্রে। এবার অবশ্য ছোটপর্দায় নিয়মিত এবং গুরুত্বপূর্ণ চরিত্র নিয়েই ফিরছেন অভিনেত্রী। ‘সতীপীঠ কালীঘাট’ মূলত পুরাণ ও ইতিহাসের সঙ্গে যুক্ত কালীঘাটের কাহিনিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। এই ধারাবাহিকের গল্পে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে রানী পদ্মাবতীর। সেই চরিত্রেই রত্নপ্রিয়াকে দেখার কথা জানা গিয়েছে। ফলে নতুন ধারাবাহিকে অভিনেত্রীর চরিত্রটি দর্শকদের কাছে কতটা আলাদা হয়ে ওঠে, সেদিকেও নজর থাকবে।

পুরাণ অনুযায়ী, আনুমানিক ১৫৭০ সালের দিকে হালিশহরের জিয়া গঙ্গোপাধ্যায়, যিনি কামদেব ব্রহ্মচারী নামেও পরিচিত, তাঁর স্ত্রী পদ্মাবতী দেবীকে সঙ্গে নিয়ে কালীঘাটে এসেছিলেন। তাঁদের উদ্দেশ্য ছিল সন্তানলাভের প্রার্থনা করা। কিংবদন্তি অনুসারে, কালীকুণ্ড হ্রদে দেবী সতীর ডান পায়ের আঙুল আবিষ্কারের ঘটনার সঙ্গেও পদ্মাবতীর নাম জড়িয়ে রয়েছে। পরবর্তীকালে তাঁদের পুত্র লক্ষ্মীকান্ত রায়চৌধুরী সাবর্ণ রায় চৌধুরী পরিবারের গোড়াপত্তন করেন। কালীঘাট এলাকার সঙ্গে এই পরিবারের ঐতিহাসিক সম্পর্কও সেই সময় থেকেই তৈরি হয় বলে জানা যায়।

এই ঐতিহাসিক ও পৌরাণিক প্রেক্ষাপটের রানী পদ্মাবতীর চরিত্রেই এবার রত্নপ্রিয়াকে দেখা যাবে। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই মুহূর্তে কোনও মন্তব্য করতে পারবেন না বলে জানিয়েছেন। তবে ধারাবাহিকে তাঁর অভিনয়ের খবরটি সত্যি বলে স্বীকার করেছেন তিনি। ইতিমধ্যেই জি বাংলার পক্ষ থেকে ‘সতিপীঠ কালীঘাট’-এর প্রথম প্রোমো প্রকাশ্যে এসেছে। প্রোমো সামনে আসার পর নতুন ধারাবাহিকটি নিয়ে দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। এবার রত্নপ্রিয়ার চরিত্রটি গল্পে কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেটাই দেখার।

জানা যাচ্ছে, আগামী ২৪ অগস্ট থেকে জি বাংলায় শুরু হবে ‘সতিপীঠ কালীঘাট’-এর সম্প্রচার। রাত সাড়ে ৯টার সময় ধারাবাহিকটি দর্শকদের সামনে আসবে বলে জানা গিয়েছে। নতুন ধারাবাহিকের সম্প্রচারের কারণে ‘কনে দেখা আলো’র সময়েও পরিবর্তন হতে পারে বলে শোনা যাচ্ছে। ফলে জি বাংলার প্রাইম টাইমের সূচিতেও আসতে চলেছে বদল। একদিকে নতুন পৌরাণিক ধারাবাহিকের আগমন, অন্যদিকে রত্নপ্রিয়ার প্রত্যাবর্তন, দুই কারণেই ‘সতিপীঠ কালীঘাট’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। আগামী দিনে ধারাবাহিকে তাঁর চরিত্রের আরও কী কী দিক সামনে আসে, এখন সেদিকেই নজর।

Piya Chanda

                 

You cannot copy content of this page