জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

ভেঙে গেল রোহন-সৃজলার ছয় বছরের সম্পর্ক!কারণ জানালেন রোহন, করলেন বিশেষ অনুরোধ

যা রটে তার কিছুটা তো ঘটেই। এতদিন এই প্রবাদ বাক্যটি আমরা শুনে এসেছি কিন্তু এবার যে সেটা সত্যি হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। টলিপাড়ায় সম্পর্ক গড়ে ওঠা এবং সম্পর্ক ভেঙ্গে যাওয়া নিত্যদিনের ব্যাপার।

এর মাঝখানে যেসব সম্পর্ক টিকে থাকে এবং যারা বিয়ের পিঁড়ি পর্যন্ত গেছেন তাদের সত্যিই বাহবা দিতে হয়। যেমন রাজা গোস্বামী মধুবনী গোস্বামী, নীল-তৃণা। কিন্তু কিছু জনের ভালোবাসা নিয়ে গুঞ্জন ওঠে এবং পরে দেখা যায় সেই গুঞ্জন গুলো সত্যি হয়েছে।

গত রবিবার স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে আমরা শন ব্যানার্জির সঙ্গে সৃজলা গুহর উষ্ণ কেমিস্ট্রি দেখে হাঁ হয়ে গেছিলাম আর তারপর থেকেই একটা জল্পনা উঠেছিল যে শনের জন্য নাকি সৃজলার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে।এই নিয়ে গত এক সপ্তাহ ধরে কত কথা,কত লেখালিখি। আনন্দবাজার পর্যন্ত ছাড়েনি এদের।
আর আজ অবশেষে কিছুক্ষণ আগেই রোহন জানিয়ে দিলেন যে তাদের সত্যিই ব্রেকআপ হয়েছে কিন্তু কারণটা শন ব্যানার্জি নয়। তিনি কিছুক্ষণ আগে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন যে তাদের সম্পর্ক ভেঙে গেছে এবং তারা নিজেরা মিউচুয়ালি এই ডিসিশন নিয়েছেন কিছু ব্যক্তিগত কারণের জন্য। এখানে কোনো তৃতীয় ব্যক্তিকে টেনে আনা উচিত নয়।

এই পোস্টের পরেই ক্লিয়ার হয়ে গেছে যে রোহন ভট্টাচার্য আর সৃজলা গুহ তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কারণে আলাদা হয়ে গেছে এবং এর কারণে শনকে দোষারোপ করা ঠিক না। যদিও অনেকে সেটা মানতে নারাজ।

রোহনকে সৃজলা সিরিয়ালের প্রথম স্যালারি দিয়ে আইফোন কিনে দিয়েছিলেন কিন্তু মন ফাগুনের কম টিআরপি নিয়ে রোহন সৃজলা কে নাম না করে খোঁচা দিয়েছিলেন সে কথাটা সৃজলার ভক্তদের ভাল মনে আছে। তাই অনেকেই বলছেন যে যা হয়েছে বেশ হয়েছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page