জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“রোম্যান্টিক সিরিয়াল না কমেডি!” “এই দৃশ্য ছাড়া যেন শিবরাত্রি বৃথা, তাই অন্যদের থেকে চুরি করেছে!” গল্পের বদলে বাড়ছে অতিনাটকীয়তা? আর্যর মাথায় জল ঢালছে অপর্ণা! ‘চিরদিনই’র নতুন প্রোমো ঘিরে সমাজ মাধ্যমে হাসির বন্যা!

টেলিভিশনের উৎসব মানেই এখন বিশেষ পর্বের লড়াই। কে কতটা অভিনব কায়দায় বিষয়টা ফুটিয়ে তুলতে পারবে, সেটারই চেষ্টা চলে। সেই মতো আবার দর্শকদের প্রত্যাশাও থাকে চরমে। সম্প্রতি গিয়েছে বছরের প্রথম বড় উৎসব শিবরাত্রি, আর তাকে ঘিরে একাধিক ধারাবাহিকে চলছে আলাদা প্রস্তুতি, আর সেই তালিকায় রয়েছে জি বাংলার বেশ কয়েকটি ধারাবাহিক। তবে সম্প্রতি জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’-এর (Chirodini Tumi Je Amar) শিবরাত্রির পর্বের প্রোমো সামনে আসতেই, প্রশংসার চেয়ে সমালোচনাই যেন বেশি জায়গা করে নিল!

গতকাল এই প্রোমো প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে একাংশের দর্শকদের কৌতুক চোখে পড়ছে। কিন্তু কী এমন দেখানো হয়েছে সেখানে? শুরুর দৃশ্যেই দেখা যায়, শিবরাত্রির পুজো দিতে পাড়ার এক মন্দিরে গিয়েছে অপর্ণা। সেখানে কয়েকজন যুবক এসে অপর্ণার সঙ্গে অশা’লীন ভঙ্গিতে ব্যবহার করতে শুরু করে। কিছুক্ষণ চুপ করে সবটা দেখে আর্য, তারপর তারা অপর্ণার হাত ধরে টানতেই রুদ্র রূপে হাজির হয় আর্য! মুহূর্তের মধ্যে সংঘর্ষের আবহ তৈরি হয় মন্দির প্রাঙ্গণে।

আর্য তাদের মারতে থাকে, অপর্ণার সঙ্গে অসভ্যতা করার জন্য। কিছুতেই সে শান্ত হচ্ছে না দেখে স্বামীকে থামানোর চেষ্টায় অপর্ণা, নিজের পুজোর ঘট থেকে আর্যর মাথায় জল ঢেলে শান্ত করে। জল পড়তেই আর্যের আচরণ বদলে যায় এবং সে পুনরায় নিজের অবস্থায় ফিরে যায়। এই অংশটাই মূলত দর্শকদের কৌতুকের কারণ। কমেন্ট বক্সে অনেকেই দৃশ্যটিকে অতিনাটকীয় বলে মন্তব্য করেছেন। কারও মতে, এমন দৃশ্য বিশ্বাসযোগ্যতার সীমা ছাড়িয়ে গেছে। কেউ আবার মজা করে লিখেছেন, “এটাই বাকি ছিল!

প্রতিবার কোনও গল্পে এটা না দেখালে যেন শিবরাত্রি বৃথা।” অন্য একদল দর্শক প্রশ্ন তুলেছেন, লেখকের যোগ্যতার কি এতই অভাব, যে অন্য ধারাবাহিক থেকে গল্প নকল করতে হয়? তুলনার টানাপড়েনও শুরু হয়েছে সমসাময়িক ধারাবাহিকের সঙ্গে। শুধু দৃশ্য নয়, অভিনেতা-অভিনেত্রীকে নিয়েও কটাক্ষ কম হয়নি। বিশেষ করে জিতুর প্রসঙ্গ টেনে কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন, বড়পর্দায় প্রশংসিত কাজের পর এমন দৃশ্যে তাঁকে দেখে নাকি অবাক লাগছে। আবার কেউ কেউ সরাসরি মন্তব্য করেছেন, অর্থের প্রয়োজনেই কি এমন চরিত্রে রাজি হতে হচ্ছে?

যদিও এসবই দর্শক প্রতিক্রিয়ার, অভিনেতাদের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। তবে বোঝা যাচ্ছে, শিবরাত্রির পর্ব ঘিরে যে উত্তেজনা তৈরি হওয়ার কথা ছিল, তার জায়গায় বিতর্কই বেশি গুরুত্ব পাচ্ছে। টেলিভিশনের পর্দায় নাটকীয়তা নতুন কিছু নয়, তবে দর্শক এখন অনেক বেশি সচেতন ও সরব। তাই কোনও দৃশ্য পছন্দ না হলেই তা মুহূর্তে আলোচনার কেন্দ্রে চলে আসে। এবার দেখার, সমালোচনার জবাবে ধারাবাহিকের গল্প কোন পথে এগোয়।

Piya Chanda

                 

You cannot copy content of this page