জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

Mithai Today: জবা পার্ট টু’ই হবে মিঠাই তবে যুক্তি থাকবে গোটা দৃশ্যে, বোমা নিষ্ক্রিয় করার লোকের নির্দেশে ভেতর থেকেই তার কাটবে মিঠাই-সিড! ওমিকে ধরবে পুলিশ, টানটান পর্ব স্বাধীনতা দিবসে

যবে থেকে মিঠাইয়ের নতুন প্রমো এসেছিল তবে থেকে একটা বিতর্ক বারবার উঠে আসছিল যে মিঠাই কি কে আপন কে পর পার্ট টু হবে নাকি এখানে অন্য কিছু দেখানো হবে? তার কারণ মিঠাই তে যে প্রোমো দেখানো হয়েছে সেখানে আমরা সিদ্ধার্থকে দেখেছিলাম প্লাস দিয়ে বোমার তার কাটবে।

এই দৃশ্য দেখেই সকলের মনে পড়ে যায় কিছু বছর আগে কে আপন কে পর ধারাবাহিকের জবা ও এরকম ভাবে কাঁচি দিয়ে বোমার তার কেটেছিল।সেই নিয়ে শুরু হয়ে যায় ট্রোলিং তবে মিঠাইয়ের ভক্তদের লেখিকা রাখি ম্যামের উপর অগাধ বিশ্বাস ছিল তাই তারা সমস্ত ট্রোল চুপচাপ সহ্য করছিলেন। এরপরে যখন গতকাল বোমা নিষ্ক্রিয় করার লোক দেখা গেল তখন মিঠাই ভক্তরা গলা ফাটালেন সোশ্যাল মিডিয়ায় তবে আজ আর আগামীকাল যে এপিসোড হতে চলেছে তাতে আবার কে আপন কে পর অ্যাঙ্গেল চলে আসছে।

কারণ আমরা এটা দেখতে পাবো যে বোমাটা নিষ্ক্রিয় করবে মিঠাই আর সিদ্ধার্থ। এটা সত্যি ঠিকই দেখানো হয়েছে প্রমোতে কিন্তু যেটা দেখানো হয়নি সেটা হল পুলিশ কোনভাবেই মনোহরাতে ঢুকতে পারে না। তাই বুদ্ধি করে মাইক লাগিয়ে বোমা নিষ্ক্রিয় করার লোক বাইরে থেকে সিদ্ধার্থ আর মিঠাইকে নির্দেশ দেয় কিভাবে বোমাটা নিষ্ক্রিয় করতে হবে।
তার নির্দেশ মতো এবং নিজেদের উপস্থিত বুদ্ধি লাগিয়ে বোমাটার তার কেটে দেবে মিঠাই আর সিদ্ধার্থ। যদিও এটা বাস্তবে অসম্ভব তাও জবার কাঁচি দিয়ে বোমার তার কাটার থেকে অনেক বেশি বাস্তব।

আর ওমি আগারওয়ালকে ধরে ফেলবে পুলিশ। পিংকি চলে আসবে সিনে এবং দাদাকে বারবার অনুরোধ করবে তুই আমার শ্বশুর বাড়ির কোন ক্ষতি করিস না আর পিংকির কথা তো মাথাতেই আসেনি ওমির। সে বারবার বোনকে বলে তুই সরে যা কিন্তু পিংকি সরে না। এরপরে কী হবে সেটা দেখার জন্য আপনাকে দেখতে হবে মিঠাই। এটুকু বলতে পারি আপনি নিরাশ হবেন না যদি সত্যিকারের মিঠাই ভক্ত হয়ে থাকেন।

Pabitra

                 

You cannot copy content of this page