জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

এসভিএফের হাত ধরে পর্দায় ফিরছেন সোনামণি! এবার ওয়েব সিরিজ নাকি সিরিয়াল?

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মোহর শেষ হয়ে গিয়েছে। তবে ধারাবাহিকের শঙ্খ এবং মোহরের জুটি দর্শকদের মন জিতে নিয়েছে।

তবে পরবর্তী করে গল্পের সঙ্গে জীবনে একের পর এক নারী আসতে থাকায় টিআরপি কমতে থাকে। শেষে ধারাবাহিকটিকে দুপুরের স্লটে পাঠিয়ে দেওয়া হয়। ধারাবাহিক শেষ হবার পর টানা ১০ দিনের ব্রেক নিয়েছেন অভিনেত্রী সোনামণি সাহা।

এবার জানা গেলো নতুন রূপে ফিরছেন ছোটপর্দায়। সকলের দাবি করেছিলেন তারা শীঘ্রই মোহরকে আবার পর্দায় দেখতে চাইছেন।

এবার শোনা যাচ্ছে একটি বড় ব্যানারে মুখ দেখাতে চলেছেন অভিনেত্রী। এসভিএফ- এর ওয়েব সিরিজ এর শুটিং শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ এবার ডিজিটাল পর্দায় পা রাখতে চলেছে সোনামণি। এসভিএফ- এর শীর্ষকর্তার সঙ্গেও এর মধ্যেই দেখা গিয়েছে নায়িকাকে।

আবার এটাও শোনা যাচ্ছে যে স্টার জলসার নতুন সিরিয়াল আসছে যার প্রযোজনা করবে এসভিএফ। সেখানেও কোনো পরিচিত মুখকেই দেখা যাবে মূল চরিত্রে। তাই এর থেকে অনেকেই ধারণা করছেন যে এই সিরিয়ালে হয়তো ফিরে আসবে মোহর ওরফে সোনামণি সাহা। তবে এসভিএফ- এর সঙ্গে যে চুক্তিবদ্ধ হয়েছে নায়িকা সে ব্যাপারে সন্দেহ নেই।

Piya Chanda

                 

You cannot copy content of this page