জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

শেষ হচ্ছে জলসার ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’! ধারাবাহিকের অন্তিম পর্বে মন খারাপ রুকমা-নবনীতার

এতদিন স্টার জলসায় (Star Jalsha) চলছিল ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’ (Tumi Asepase Thakle)। একেবারে অন্যরকম একটি প্রেমের গল্প নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকটি। কিন্তু মাঝপথেই যেন খেই হারিয়ে ফেলল জলসার এই মেগা। একাধিকবার বদলেছে গল্প। বদলে গেছে প্রধান চরিত্র। তা সত্ত্বেও এক বছরের মধ্যে পথচলা থামল ধারাবাহিকের।

অভিনেতা রোহন ভট্টাচার্য ও অভিনেত্রী অঙ্গনা রায় অভিনীত এই ধারাবাহিক সাড়া ফেলেছিল। মেগায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্গনা। যদিও মাঝপথে ধারাবাহিক ছাড়েন তিনি। সেই জায়গায় এন্ট্রি নেন অভিনেত্রী রুকমা রায়। অন্যদিকে পারো হয়ে ফিরে আসেন অভিনেত্রী নবনীতা দাস। এত সবকিছুর পরেও যেন মূলস্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে জলসার এই ধারাবাহিক। তলানিতে ছিল টিআরপি।

অবশেষে শেষপর্বে ‘তুমি আশেপাশে থাকলে’!

কিছুদিন আগেই ‘তেঁতুলপাতার’ প্রোমো‌ প্রকাশ হতে ধারাবাহিক শেষের ইঙ্গিত মিলেছিল। যথারীতি হয়ে গেল শেষপর্বের শ্যুটিং। শেষদিনে মনখারাপ ও আনন্দে ভাসলেন ধারাবাহিকের কলাকুশলীরা। সে সব ছবি সোশ্যাল মিডিয়ার শেয়ার করেছেন ‘পারো’ তথা অভিনেত্রী নবনীতা।

অভিনেত্রী নবনীতা ধারাবাহিকের বিশেষ কিছু ছবি শেয়ার করে লিখেছেন ‘গল্পের শেষ কিছু মুহূর্ত’। নিঃসন্দেহে এই সেটকে মিস করবেন তাঁরা। শুধুমাত্র নবনীতা নন, একাধিক ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়া ভরিয়েছেন অভিনেত্রী রুকমা রায়। ধারাবাহিকের শেষপর্বের শুটিং কমপ্লিট। এতদিনে জমজমাট পরিবার হয়ে উঠেছিলেন তাঁরা।

ধারাবাহিকের শেষপর্বে কলাকুশলীদের একসঙ্গে কেক কেটে সেলিব্রেশন করতে দেখা গেছে। মিষ্টি মুখেই ‘তুমি আশেপাশে থাকলে’ সেটকে বিদায় জানালেন জলসার অভিনয় শিল্পীরা। আবার নতুন কোনো মোড়ে দেখা হবে। আপাতত স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘তেঁতুল পাতা’।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page