জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“প্রিয় শাশুড়ীর সম্মানটা রাজলক্ষ্মীরই প্রাপ্য ছিল!” “ত্বড়িতা সবসময় পারুলের পাশে থেকেছে, ‘প্রিয় জা’ হিসেবে এওয়ার্ডটা ওর প্রাপ্য!” জি বাংলার সোনার সংসার-এর ফলাফল ঘিরে নতুন বিতর্ক দর্শকমহলে! আপনাদের মতে কি এবারের বিজেতা নির্বাচন ন্যায্য ছিল?

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড’ (Zee Bangla Sonar Sansar Awards 2026) প্রতি বছরই ধারাবাহিকপ্রেমী দর্শকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। গতকাল সম্প্রচারিত অনুষ্ঠানে বিভিন্ন ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়কে সম্মান জানানো হয়েছে এবং বহু পরিচিত মুখ পুরস্কৃতও হয়েছেন। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর থেকেই দর্শকদের একাংশের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে কিছু ক্যাটাগরির বিজয়ী নির্বাচন নিয়ে।

সামাজিক মাধ্যমে অনেকেই নিজেদের মতামত জানাচ্ছেন এবং কোন চরিত্র সত্যিই সেই সম্মানের যোগ্য ছিল তা নিয়ে বিতর্কও দেখা যাচ্ছে। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে ‘প্রিয় শাশুড়ি’ বিভাগটি। দর্শকদের অনেকের মতে, এই পুরস্কারটি পাওয়ার কথা ছিল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের রাজলক্ষ্মী সিংহ রায় চরিত্রের। তাদের যুক্তি, চরিত্রটির বাস্তবসম্মত উপস্থাপন এবং পরিবারের প্রতি তার সমর্থনমূলক ভূমিকা গল্পকে অনেকটাই চালিকা শক্তি হিসেবে কাজ করছে। যদিও তিনি রাজনন্দিনীর মা, তবুও আর্যকে নিজের সন্তানের মতো গ্রহণ করেছেন।

বর্তমানে তিনি তাই অপর্ণার শাশুড়িও। অনেক দর্শকের মতে, এতটা সহানুভূতিশীল এবং শক্তিশালী শাশুড়ির চরিত্র সহজে দেখা যায় না, তাই এই সম্মানটি তারই প্রাপ্য ছিল। অন্যদিকে ‘প্রিয় শাশুড়ি’ পুরস্কারটি শেষ পর্যন্ত গেছে ‘পরিণীতা’ ধারাবাহিকের মৌসুমি চরিত্রের কাছে। অনুষ্ঠানে তার পুরস্কার পাওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করা হলেও, দর্শকদের একাংশ তা পুরোপুরি মেনে নিতে পারছেন না। তাদের মতে, মৌসুমির সঙ্গে পারুলের সম্পর্কের জটিলতা থাকা সত্ত্বেও তাকে ‘প্রিয়’ শাশুড়ির স্বীকৃতি দেওয়া কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

অনেকেই মনে করছেন, যদি একই ক্যাটাগরিতে একাধিক অভিনেত্রীকে যৌথভাবে সম্মান দেওয়া হতো, তাহলে হয়তো এই বিতর্ক কিছুটা কমতে পারত। শুধু এই বিভাগই নয়, ‘প্রিয় জা’ পুরস্কার নিয়েও আলোচনা কম হচ্ছে না! এই সম্মান পেয়েছেন ‘চিরদিনই তুমি যে আমার’-এর মানসী এবং ‘আনন্দী’ ধারাবাহিকের তনুশ্রী। কিন্তু অনেক দর্শকের মতে, পারুলের জা ত্বড়িতার নামও এখানে থাকা উচিত ছিল। কারণ ধারাবাহিক জুড়ে পারুলের কঠিন সময়ে ত্বড়িতাকে সবসময় তার পাশে থাকতে দেখা গেছে।

পরিবারের নানান সমস্যায় সে প্রায়ই ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। এক কথায় তাই এই বছরের অনুষ্ঠান নিয়ে আনন্দের পাশাপাশি কিছু প্রশ্নও উঠে এসেছে। দর্শকদের মতে, কিছু ক্যাটাগরিতে যদি তিনজন করে শিল্পীকে যৌথভাবে সম্মান জানানো হতো, তাহলে হয়তো আরও ন্যায্য হতো ফলাফল। তবুও একথা মানতেই হবে, এই ধরনের পুরস্কার অনুষ্ঠান দর্শকদের আলোচনায় রাখে প্রিয় ধারাবাহিক ও চরিত্রগুলিকে। আর সেই কারণেই প্রতি বছর আগ্রহ যেমন থাকে, তেমনি মতামত ও বিতর্কও নতুন করে জন্ম নেয়।

Piya Chanda

                 

You cannot copy content of this page