জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফুটে উঠবে সুন্দরবনের নারীর কঠিন জীবনের লড়াই! জি বাংলার ‘বাঘিনী’র প্রথম ঝলকে মুগ্ধ দর্শক, মেয়েকে বাঁচাতে বাঘের সামনে মায়ের অদম্য লড়াই মুগ্ধ করল

জি বাংলার নতুন ধারাবাহিক ‘বাঘিনী’ নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে আগ্রহ ছিল। এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি একটি ঘোষণার ভিডিও প্রকাশ করা হয়েছিল। এবার সামনে এল ধারাবাহিকটির প্রথম প্রোমো, যা প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছে। সুন্দরবনের কঠিন বাস্তব জীবনের পটভূমিতে এক মায়ের সাহস আর সন্তানের জন্য লড়াইয়ের গল্পই তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকে।

প্রোমোতে দেখা যায়, সুন্দরবনের এক তরুণী নিজের ছোট্ট মেয়েকে নিয়ে সংগ্রামের জীবন কাটাচ্ছেন। স্বামী পাশে না থাকলেও তাঁর মঙ্গল কামনায় এখনও সিঁথিতে সিঁদুর পরেন তিনি। পরিবারের অনেকেই তাঁর মেয়েকে অপমানজনক মন্তব্য করলেও সেই সব উপেক্ষা করে মেয়েকেই নিজের জীবনের সবচেয়ে বড় শক্তি হিসেবে আগলে রাখেন। সংসারের দায়িত্ব সামলে জীবিকার জন্য তাঁকে জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করতে হয়।

মধু সংগ্রহে যাওয়ার সময়ও মেয়েকে দেখাশোনার দায়িত্ব নিতে কেউ এগিয়ে আসে না। বাধ্য হয়ে শিশুটিকে সঙ্গে নিয়েই নৌকায় করে জঙ্গলে পৌঁছন তিনি। প্রোমোতে দেখা যায়, জঙ্গলে ঢোকার আগে মেয়েকে একটি বড় হাঁড়ির ভিতরে নিরাপদে বসিয়ে মাঝির জিম্মায় রেখে তিনি মৌচাকের দিকে এগিয়ে যান। ঠিক সেই সময় ঘটে ভয়ঙ্কর বিপদ।

মধু সংগ্রহের মাঝেই একটি বাঘ নৌকার দিকে এগিয়ে আসে। আতঙ্কে মাঝি নৌকা থেকে লাফিয়ে পালিয়ে গেলে একা পড়ে থাকে ছোট্ট মেয়েটি। সন্তানের বিপদ বুঝতে পেরে মা ছুটে এসে হাতে জ্বলন্ত মশাল নিয়ে বাঘের সামনে দাঁড়িয়ে পড়েন। এই দৃশ্যই প্রোমোর সবচেয়ে আলোচিত মুহূর্ত হয়ে উঠেছে এবং দর্শকদের মধ্যে ধারাবাহিকটি নিয়ে কৌতূহল আরও বাড়িয়েছে।

প্রোমো প্রকাশের পর অনেকেই সামাজিক মাধ্যমে এর প্রশংসা করেছেন। বিশেষ করে নতুন মুখ সম্পিতা প্রামাণিকের অভিনয় ও স্বাভাবিক অভিব্যক্তি দর্শকদের নজর কেড়েছে। সম্পিতা পেশায় একজন ভরতনাট্যম শিল্পী এবং তিনি নিজের নাচের প্রতিষ্ঠানও পরিচালনা করেন। টেন্ট সিনেমার প্রযোজনায় তৈরি এই ধারাবাহিকে নায়কের চরিত্রে রাহুল গঙ্গোপাধ্যায়ের থাকার জল্পনা রয়েছে। যদিও সম্প্রচারের দিন ও সময় এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

Piya Chanda

                 

You cannot copy content of this page