রবিবার সন্ধ্যায় টেলিভিশন দুনিয়ার অন্যতম বড় আয়োজন জি বাংলা সোনার সংসার এ যেন উচ্ছ্বাসের বন্যা। জি বাংলা র এই জমকালো অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা। গত এক বছরে টিআরপি তালিকায় ধারাবাহিকের ধারাবাহিক সাফল্যের প্রতিফলন মিলল পুরস্কারের মঞ্চে। প্রত্যাশা মতোই একাধিক বিভাগে বাজিমাত করে দর্শকদের মন জিতে নিল এই প্রিয় মেগা।
এ বছরের অনুষ্ঠানে সেরা পরিবারের সম্মান পেয়েছে বসু পরিবার, যা ধারাবাহিকের জনপ্রিয়তারই আরেক প্রমাণ। সেরা জুটির বিভাগেও নজর কাড়লেন রায়ান ও পারুল, যাঁরা দর্শকের ভোটে শীর্ষে উঠেছেন। একই সম্মান ভাগ করে নিয়েছেন চিরদিনই তুমি যে আমার এর জীতু ও শিরিন এবং পরিণীতা র উদয় ও ঈশানি। অন্যদিকে বিচারকদের বিচারে সেরা জুটি হিসেবে নির্বাচিত হয়েছেন কনে দেখা আলো র অনুভব ও লাজবন্তী এবং জগদ্ধাত্রী র স্বয়ম্ভূ ও জগদ্ধাত্রী।
শুধু জুটি নয়, বিভিন্ন চরিত্র বিভাগেও ছিল চমক। সেরা বৌমা হিসেবে স্বীকৃতি পেয়েছেন জোয়ার ভাঁটা র উজি, সেরা ছেলে হয়েছেন একই ধারাবাহিকের ঋষি। সেরা মেয়ে নির্বাচিত হয়েছেন কুসুম এর কুসুম। অন্যদিকে সেরা বৌয়ের তালিকায় জায়গা করে নিয়েছেন আমাদের দাদামণি র পার্বতী এবং আনন্দী র আনন্দী। সেরা বর বিভাগেও ছিল তুমুল প্রতিযোগিতা।
ভিন্নস্বাদের চরিত্র বিভাগেও নজর কেড়েছেন একাধিক শিল্পী। পুরুষ বিভাগে অশুতোষ, সুদেব ও কিঙ্কর প্রশংসা কুড়িয়েছেন, আর মহিলা বিভাগে পৌষালী, বনলতা ও নিশার অভিনয় বিশেষভাবে উল্লেখযোগ্য। পাশাপাশি প্রিয় শাশুড়ি হিসেবে মৌসুমি বসু এবং প্রিয় শ্বশুর হিসেবে পরিতোষ বসুর নাম ঘোষণা হতেই দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নতুন সদস্য বিভাগেও স্বস্তিকা ও রাহুলকে ঘিরে ছিল বিশেষ আগ্রহ।
আরও পড়ুনঃ দীর্ঘ অপেক্ষার অবসান! টেলিপাড়ার প্রিয় জুটির কামব্যাক! ‘যমুনা ঢাকি’র পর, রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য আবারও নতুন গল্পে একসঙ্গে পর্দায়! কোন চ্যানেল, কোন ধারাবাহিকে ফিরছেন তাঁরা?
অন্যদিকে জনপ্রিয়তার নিরিখে সেরা মুখ হিসেবে উঠে এসেছেন অঙ্কিতা মল্লিক। প্রিয় দেবর, প্রিয় ননদ থেকে সেরা খলনায়িকা সব ক্ষেত্রেই দর্শকের ভালোবাসা পেয়েছে পরিণীতা র চরিত্ররা। যুগ্মভাবে প্রিয় অভিনেতার সম্মান পেয়েছেন জীতু কলম এবং উদয় প্রতাপ সিং। সব মিলিয়ে এবারের আয়োজন যেন প্রমাণ করল, দর্শকের হৃদয়ে এখনও রাজত্ব করছে বাংলা মেগা সিরিয়ালের জাদু।
