Gouri Elo: এবার ‘বাহুবলী ২’ কে ঝেপে দিল জি বাংলার ‘গৌরী এলো’! মা কালী থেকে সোজা দেবসেনা হয়ে গেলো গৌরী? হেসেই লুটিয়ে পড়ছে নেটিজেন

বাংলা টেলিভিশনের একটি জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার ‘গৌরী এলো’। এই ধারাবাহিকের জনপ্রিয়তার সাথে সাথে ধারাবাহিকটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম কটাক্ষ এবং সমালোচনা উঠে আসে। বহুবার হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করার অভিযোগ এসেছে এই ধারাবাহিকের বিরুদ্ধে।

প্রসঙ্গত এই ধারাবাহিকের গল্প কিছুটা পৌরাণিক আবার কিছুটা বিজ্ঞান মিশ্রিত। কিন্তু সিরিয়ালের নায়ক এবং নায়িকাকে মা কালী এবং মহাদেবের অংশবিশেষ প্রমাণ করার জন্য নির্মাতারা প্রায় দিন এমন উদ্ভট কান্ড কারখানা দেখান যা নিয়ে বহুবার সমালোচনার মুখে পড়েছে এই ধারাবাহিক।

কখনো সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিকের নায়িকাকে নিয়ে ট্রোল হয় আবার কখনো নায়ককে নিয়ে। সম্প্রতি আবার একবার নায়িকাকে ট্রোল হতে দেখা গেল। তবে এবার একটি জনপ্রিয় দক্ষিণী ছবিকে নকল করা নিয়েই সমালোচনার মুখে পড়েছে নায়িকা ।

সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে গৌরী অর্থাৎ সিরিয়ালের নায়িকা মাথায় একটি সরার মধ্যে আগুন জ্বালিয়ে নিয়েছে এবং দুই হাতে আগুনের শিখা নিয়ে হেঁটে চলেছে। কিছুটা এমনই দৃশ্য আমরা বাহুবলী ২ তে দেখতে পেয়েছিলাম দেবসেনাকে করতে।

তাই নিয়েই কটাক্ষ করে এক নেটিজেন লিখেছেন, “Bahubali 3-র set থেকে আরও একটি ছবি হলো leak.নেট দুনিয়ায় তুমুল ভাইরাল হলো নতুন দেবসেনার ছবি..

চিন্তার ভাঁজ SS Rahamouli-র কপালে..Bahubali 3-র set -এর চারিদিরে কড়া নিরাপত্তা বসালেন SS Rajamouli…”

Nira

                 

You cannot copy content of this page