জি বাংলার ‘নিম ফুলের মধু’-তে ধামাকাদার পর্ব! একই লগ্নে জোড়া বিয়ে পর্ণা-সৃজনের

জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মোড় ঘোরানো পর্ব। একই ছাদনাতলায় বিয়ের পিঁড়িতে পর্ণা-সৃজন। তবে একে অপরের সঙ্গে নয়, পর্ণার পাশে আলাদা পাত্র আর সৃজনের পাশে আলাদা পাত্রী। টিআরপি টানতে জি বাংলার মোক্ষম চাল। তবে কী সত্যিই আলাদা হয়ে যাবে পর্ণা-সৃজন? নাকি সেই দিনই আবার মিল হবে ‘সৃপর্ণা’ জুটির?

জি বাংলার প্রিয় জুটিদের মধ্যে অন্যতম হল পর্ণা সৃজন ওরফে ‘সৃপর্ণা’ জুটি। একাধিক টালমাটাল পরিস্থিতি অসংখ্য ভুল বোঝাবুঝির পরেও এতদিন গাঁটছড়া শক্ত ছিল দম্পতির। পর্ণা-সৃজনের বিবাহ বার্ষিকীতে হাসিখুশি পর্বের সাক্ষী ছিলেন দর্শক। কিন্তু এরপরই গল্পে নব্বই ডিগ্রি মোড় ঘোরালো জি বাংলা।

সম্প্রতি সিরিয়ালের পর্বে দেখা যায়, পর্ণাকে ডিভোর্স দিয়েছে সৃজন। যা নিয়ে উথালপাতাল পরিস্থিতির সৃষ্টি হয় পর্ণার শ্বশুরবাড়িতে। পর্ণার কথায়, সৃজন নিজে থেকে নয় বরং সৃজনের সই জাল করে ষড়যন্ত্র করে ডিভোর্স পেপারে তাঁর সাইন বসানো হয়েছে। গোটা ঘটনা টিতে ঈশা, পর্ণার শাশুড়ি জড়িত আছে বলে জানা যায়।

এরপর সৃজনের বাবাকে বলতে শোনা যায়, পর্ণার আবার বিয়ের ব্যবস্থা করবেন তিনি। প্রাক্তন সৃজনকে ভুলে নতুন পাত্রের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবে পর্ণা। অন্যদিকে, ঈশার সঙ্গে সৃজনের বিয়ের তোড়জোড় শুরু হয়। ঠিক হয়, একই ছাদনাতলায় পাশাপাশি বিয়ে করবে পর্ণা -সৃজন। এই বিয়ের পরই চিরতরে আলাদা হবে তাঁরা।

সম্প্রতি একটি প্রোমো রিলিজ করেছে জি বাংলা। যেখানে দেখা যাচ্ছে, সিঁদূর দানের আগে একে অপরের দিকে তাকিয়ে রয়েছে পর্ণা -সৃজন। পর্ণা মনে মনে বলছে, “কিছু বলো সৃজন, নইলে আর কিছুই রক্ষা করা যাবে না…”। এরপর কী হবে তা এখন সাসপেন্স। নিম ফুলের মধুর ‘সৃপর্ণা’ জুটি কি এক হবে? জানতে প্রতীক্ষায় প্রহর গুনছেন দর্শক।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page