জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ঝগড়া নয়, আর ব্লকও নয়! একে অপরকে কী প্রতিশ্রুতি দিলেন দেব ও শুভশ্রী?

দীর্ঘদিন পর ফের একসঙ্গে কাজ করতে গিয়ে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে তুমুল চর্চা চলছে। ‘দেশু ৭’-এর প্রচারে সম্প্রতি ফেসবুক লাইভে এসে নতুন ছবি নিয়ে কথা বলার পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা অজানা কথাও ভাগ করে নেন এই প্রাক্তন জুটি। তাঁদের খুনসুটি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নজর কেড়েছে অনুরাগীদের।

আলোচনার সময় উঠে আসে তাঁদের পুরনো অভ্যাসের কথাও। দেব জানান, দুজনের মধ্যে ঝগড়া হলে একে অপরের ফোন নম্বর ব্লক করে দেওয়া বা ডিলিট করে দেওয়ার ঘটনা নতুন নয়। একটি ভুল বোঝাবুঝির পর একসময় শুভশ্রীর নম্বর নিজের ফোন থেকে মুছে ফেলেছিলেন দেব।

তবে এবার সেই পুরনো অভ্যাস বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন দুজনে। শুভশ্রী জানান, তাঁরা একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ভবিষ্যতে আর ঝগড়া করবেন না এবং একে অপরের ফোন নম্বরও ব্লক করবেন না। তাঁদের এই কথোপকথন শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুরাগীরা।

লাইভে শুভশ্রীর ফোন নম্বর নিয়েও মজার ঘটনা ঘটে। এতদিন দেবের ফোনে শুভশ্রীর নম্বর একটি আলাদা নামে সেভ করা ছিল। পরে সেই নাম বদলে শুধুই ‘শুভ’ করে দেন দেব। এই বিষয়টি নিয়েও দুজনের মধ্যে শুরু হয় মজার খুনসুটি।

দেব ও শুভশ্রীর কথোপকথনে স্পষ্ট, সম্পর্কের সমীকরণ বদলালেও তাঁদের বন্ধুত্ব এখনও রয়ে গিয়েছে। জীবনের অনেকটা পথ আলাদা ভাবে এগিয়ে গেলেও পুরনো বন্ধুত্বের জায়গাটি যে এখনও গুরুত্বপূর্ণ, তাঁদের কথাতেই সেই ইঙ্গিত মিলেছে। ‘দেশু ৭’-এ তাঁদের ফের একসঙ্গে দেখা নিয়ে তাই দর্শকদের আগ্রহও এখন তুঙ্গে।

Piya Chanda

                 

You cannot copy content of this page