টলিউডের জনপ্রিয় নায়িকা অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার-এ। জিতু কমলের বিপরীতে। কিন্তু জিতুর সঙ্গে মনোমালিন্য ও বিবাদের জেরে ধারাবাহিক ছাড়েন তিনি। আর এবার ফের একবার তিনি ছোটপর্দায় ফিরছেন বলে গুঞ্জন।
উল্লেখ্য, দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। সেই সঙ্গে মহালয়ার বিশেষ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলা টেলিভিশনের বিভিন্ন বিনোদন চ্যানেল। এই আবহেই টলিপাড়ায় জোর গুঞ্জন, দীর্ঘ বিরতির পর আবার ছোটপর্দায় ফিরতে পারেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। শোনা যাচ্ছে, সান বাংলার মহালয়ার অনুষ্ঠানে তাঁকে দেবী দুর্গার চরিত্রে দেখা যেতে পারে।
তবে এই বিষয়ে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ বা দিতিপ্রিয়ার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, বিষয়টি নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে দর্শকদের কৌতূহলও ক্রমশ বাড়ছে।
কিছুদিন আগেও ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছিলেন দিতিপ্রিয়া। সেখানে জীতু কমলের সঙ্গে তাঁর জুটি দর্শকদের প্রশংসা পেয়েছিল। পরে ব্যক্তিগত মতপার্থক্য এবং শারীরিক অসুস্থতার কারণে তিনি আর্টিস্টস ফোরামকে জানিয়ে ধারাবাহিক থেকে সরে দাঁড়ান। সেই সিদ্ধান্তে তাঁর বহু অনুরাগী হতাশ হয়েছিলেন।
এরপর আর নিয়মিত কোনও ধারাবাহিকে দেখা যায়নি অভিনেত্রীকে। যদিও সান বাংলার নন ফিকশন অনুষ্ঠান ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর একটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। এবার যদি সত্যিই মহালয়ার অনুষ্ঠানে দুর্গারূপে তাঁকে দেখা যায়, তাহলে সেটাই হতে পারে ছোটপর্দায় তাঁর উল্লেখযোগ্য প্রত্যাবর্তন।
আরও পড়ুনঃ ছোটবেলা থেকেই কড়া নির্দেশ ছিল, চুলে কাঁচি লাগানো যাবে না! সেই মেয়েই চরিত্রের জন্য কেটে ফেলেছিলেন হাঁটু ছোঁয়া চুল! মায়ের ভয়ে কাউকে কিছু বলতে পারেননি ঈশানী, অবশেষে ফাঁস করলেন ‘পরিণীতা’র পারুল হয়ে ওঠার সেই অজানা গল্প!
এদিকে মহালয়ার অনুষ্ঠান ঘিরে বাংলা টেলিভিশনের একাধিক চ্যানেলের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, একটি চ্যানেল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দুর্গার ভূমিকায় আনার পরিকল্পনা করছে। অন্যদিকে আরেকটি চ্যানেলে অঙ্কিতা মল্লিকের নামও সামনে এসেছে। এই পরিস্থিতিতে দিতিপ্রিয়া রায়ের সম্ভাব্য উপস্থিতি নিয়ে টলিপাড়ায় আলোচনা আরও জোরদার হয়েছে।
