জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আমার কাছে ভুলের কোনও জায়গা নেই!” ঝিনুককে ভয় দেখানোর ‘শাস্তি’, গরম দুধে ডুবিয়ে আরশোলা খেয়ে ফেলল সম্রাট! আত’ঙ্কে স্তব্ধ ঝিনুক, ‘কমলা নিবাস’এ ফুলশয্যার রাতেই সামনে এল সম্রাটের ভয়’ঙ্কর রূপ!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা নিবাস’-এ (Kamala Nibas) গল্প যত এগোচ্ছে, ততই বাড়ছে রহস্য এবং উত্তেজনা। বিয়ের আগেই সম্রাটের আচরণ নিয়ে দর্শকদের মনে একাধিক প্রশ্ন তৈরি হয়েছিল। ঝিনুককে নিয়ে তার অস্বাভাবিক অধিকারবোধ, অতিরিক্ত ঈর্ষা এবং অন্য কাউকে তার কাছে ঘেঁষতে না দেওয়ার প্রবণতা বারবার চোখে পড়েছে। এমনকি বিয়ের পর ঝিনুককে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সময়ও সে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, শ্বশুরবাড়ির আর কেউ যেন তাদের সঙ্গে না যায়। সেই ঘটনাই দর্শকদের মনে সন্দেহ তৈরি করেছিল যে সম্রাটের জীবনে বা বাড়িতে হয়তো এমন কিছু রয়েছে, যা সে সকলের কাছ থেকে আড়াল করে রাখতে চাইছে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো, আর সেটি সামনে আসতেই নতুন করে আলোচনা শুরু হয়েছে দর্শকমহলে। প্রোমোতে দেখা যায়, বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অবশেষে সম্রাট ও ঝিনুকের ফুলশয্যার রাত এসেছে। নতুন জীবনের শুরুতে দুজনেই একে অপরের কাছাকাছি আসার চেষ্টা করছে। ঘরজুড়ে রোম্যান্টিক আবহের মধ্যেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ঝিনুকও। কিন্তু সেই মুহূর্তেই ঘটে যায় এমন একটি ঘটনা, যা পুরো পরিবেশটাই বদলে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই আনন্দের আবহ জায়গা করে দেয় অস্বস্তি আর আতঙ্ককে।

প্রোমো অনুযায়ী, সম্রাটের কাছাকাছি থাকা অবস্থায় হঠাৎ নিজের পায়ের উপর একটি আরশোলা দেখতে পায় ঝিনুক। ভয়ে চিৎকার করে সেখান থেকে সরে যায় সে। সাধারণভাবে বিষয়টি যতটা স্বাভাবিক মনে হতে পারে, সম্রাটের প্রতিক্রিয়া ছিল ঠিক ততটাই অস্বাভাবিক। ঝিনুকের ভয় পাওয়া দেখে সে আচমকা উত্তেজিত হয়ে পড়ে। এরপর আরশোলাটিকে হাতে তুলে নিয়ে এমনভাবে কথা বলতে শুরু করে, যেন সেটি কোনও বড় অপরাধ করে ফেলেছে। তার বক্তব্য ছিল, ঝিনুককে ভয় দেখিয়ে আরশোলাটি নাকি গুরুতর ভুল করেছে এবং সেই ভুলের কোনও ক্ষমা নেই।

এরপর যে দৃশ্য দেখা যায়, সেটিই সবচেয়ে বেশি চমকে দিয়েছে। সম্রাট একটি গরম দুধের গ্লাসের মধ্যে আরশোলাটিকে ডুবিয়ে দেয়। শুধু তাই নয়, পরে সেই আরশোলাটিকেই খেয়ে ফেলতে দেখা যায় তাকে। ঘটনাটি এতটাই অপ্রত্যাশিত যে ঝিনুক কার্যত স্তব্ধ হয়ে যায়। তার মুখের অভিব্যক্তিতেই স্পষ্ট হয়ে ওঠে আতঙ্ক এবং বিস্ময়। এতদিন সম্রাটের মধ্যে যে অদ্ভুত অধিকারবোধ এবং মানসিক অস্থিরতার ইঙ্গিত মিলছিল, এই ঘটনার পর তা আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন অনেক দর্শক। ফলে এখন প্রশ্ন উঠছে, ঝিনুক কি সত্যিই একজন স্বাভাবিক মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করেছে, নাকি আরও বড় কোনও রহস্যের মুখোমুখি হতে চলেছে?

নতুন প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে এই দৃশ্য নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ধারাবাহিকের গল্প এবার একেবারে অন্য মোড় নিতে চলেছে। সম্রাটের আচরণ শুধুমাত্র ভালোবাসা বা যত্নের সীমার মধ্যে নেই, বরং তার মধ্যে এক ধরনের ভয়ঙ্কর আবেগপ্রবণতা এবং অস্বাভাবিক মানসিকতা কাজ করছে বলেই ধারণা করছেন দর্শকদের একাংশ। অন্যদিকে, ঝিনুকের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ বাড়ছে। কারণ বিয়ের পরের প্রথম রাতেই এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে। এখন দর্শকদের কৌতূহল, সম্রাটের চরিত্রের আসল সত্যি কী এবং ঝিনুক এই পরিস্থিতির মোকাবিলা কীভাবে করবে। ধারাবাহিকের এই চর্চিত পর্ব দেখা যাবে আগামী ২৪ ও ২৫ জুন।

Piya Chanda

                 

You cannot copy content of this page