জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘এখন‌ও ৩০ পেরোননি? হতেই পারে না!’ সমুদ্রের ধারে নবনীতার জন্মদিনের বিশেষ উদযাপন! ২৯-এ পা দিয়ে অনুরাগীদের সঙ্গে আনন্দ ভাগ করতেই জুটল কটা’ক্ষ

জীবনের নতুন বছরকে একেবারে অন্যভাবে স্বাগত জানালেন অভিনেত্রী নবনীতা দাস। জন্মদিনে শহরের কোলাহল থেকে দূরে সমুদ্রের ধারে কাটালেন বিশেষ মুহূর্ত। সেই উদযাপনের ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী, যা প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছায় ভরে উঠেছে তাঁর পোস্ট।

ভিডিওতে দেখা যায়, সমুদ্রের ঢেউ, খোলা আকাশ আর প্রকৃতির মাঝেই নিজের জন্মদিন উপভোগ করছেন নবনীতা। কখনও সৈকতে হাঁটছেন, কখনও আবার আনন্দে সময় কাটাচ্ছেন। তাঁর মুখের হাসিই যেন বলে দিচ্ছে, এই জন্মদিন তাঁর কাছে কতটা বিশেষ।

২৯ বছরে পা দিয়ে অভিনেত্রী কোনও বড় আয়োজনের বদলে বেছে নিয়েছেন শান্ত পরিবেশ। অনুরাগীদের সঙ্গে সেই সুন্দর মুহূর্ত ভাগ করে নিতে গিয়েই ভিডিওটি পোস্ট করেন তিনি। প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিওর কমেন্ট বক্সে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের পাশাপাশি টলিপাড়ার একাধিক পরিচিত মুখও। অনেকেই নবনীতার নতুন বছরের জন্য শুভকামনা জানিয়েছেন। তাঁর এই সহজ-সরল উদযাপন অনেকেরই মন ছুঁয়ে গিয়েছে।

সব মিলিয়ে জন্মদিনের এই সমুদ্র সফর নবনীতা দাসের কাছে স্মরণীয় হয়ে রইল। বিশেষ দিনের সেই আনন্দঘন মুহূর্ত অনুরাগীদের সঙ্গেও ভাগ করে নিয়ে তিনি আরও একবার প্রমাণ করলেন, ছোট ছোট মুহূর্তই জীবনের সবচেয়ে বড় আনন্দ হয়ে উঠতে পারে। যদিও অভিনেত্রী এখন‌ও ৩০ বছরের গন্ডী পার করেননি তা বিশ্বাস হচ্ছেনা খোদ তার অনুগামীদের‌ই।‌

Piya Chanda

                 

You cannot copy content of this page