জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘এত সুন্দর নাটককে অকারণে হাস্যকর করে দেওয়া হল!’ ‘জোর করে ভালো সিরিয়ালটা নষ্ট করা হচ্ছে’, পরিণীতার পরিণতি দেখে ক্রুদ্ধ নেটপাড়া

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ প্রথম থেকেই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। উদয় প্রতাপ সিং এবং ঈশানী চট্টোপাধ্যায়ের অভিনয়ে সাজানো এই সিরিয়ালটি তার আবেগঘন গল্প ও সম্পর্কের টানাপোড়েনের জন্য শুরু থেকেই প্রশংসা পেয়েছে। পারুল ও রায়ানের গল্প ধীরে ধীরে দর্শকদের কাছে আরও কাছের হয়ে উঠেছিল। কিন্তু সম্প্রতি প্রকাশ্যে আসা নতুন প্রোমো দেখে অনেক দর্শকেরই যেন সেই আগ্রহে ভাটা পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা এবং সমালোচনা।

নতুন প্রোমোতে দেখানো হয়েছে, রায়ানের দাদা মৈনাক গুলিবিদ্ধ হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সেই ঘটনায় ভীষণভাবে বিচলিত হয়ে পড়ে পারুল। সংযুক্তাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে পারুল এবং রায়ান লন্ডনে পৌঁছয়। সেখানে গিয়ে তারা সংযুক্তার মুখোমুখি হয় এবং কথোপকথনের মধ্যেই ধীরে ধীরে বুঝতে পারে যে তাদের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলছে। গল্পের এই মোড় প্রথমে দর্শকদের কৌতূহল বাড়ালেও পরের ঘটনাগুলো অনেকের কাছেই অবাস্তব বলে মনে হয়েছে।

প্রোমোর পরবর্তী দৃশ্যে দেখা যায়, হঠাৎই অজানা কেউ রায়ান ও পারুলের মাথায় আঘাত করে। এরপর যখন তারা জ্ঞান ফেরে, তখন নিজেদের বালির নিচে চাপা পড়া অবস্থায় দেখতে পায়। শরীরের বেশিরভাগ অংশ বালির নিচে ঢাকা, কেবল মাথা বাইরে। ঠিক সেই সময় সংযুক্তাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটি গলফ স্টিক হাতে। সে জানায় যে নিজের এক্সপেরিমেন্ট শুরু করবে পারুলকে আঘাত করার মাধ্যমে। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে রায়ান।

এই দৃশ্যই মূলত দর্শকদের একাংশের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন যে সিরিয়ালের গল্পের এই মোড় বাস্তবতার সঙ্গে একেবারেই খাপ খায় না। একজন দর্শক মন্তব্য করেছেন, এত সুন্দর একটি সিরিয়ালকে লেখক শেষ পর্যন্ত কমেডির রূপ দিয়ে ফেলেছেন। আরেকজন লিখেছেন, গল্পটা এতদিন ভালো চলছিল, কিন্তু হঠাৎ এমন অদ্ভুত দৃশ্য দেখে হাসি পেয়ে গেল। কেউ কেউ আবার মজা করে লিখেছেন যে শেষ পর্যন্ত চরিত্রগুলোকেই যেন জোকার বানিয়ে দেওয়া হয়েছে।

আরও অনেক দর্শক প্রোমোটি নিয়ে সরাসরি হতাশা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, এত সুন্দর নাটককে অকারণে হাস্যকর করে দেওয়া হল। অন্য একজনের মতে, দুঃখের দৃশ্য দেখানোর চেষ্টা থাকলেও সেটি এতটাই অদ্ভুতভাবে দেখানো হয়েছে যে না হেসে থাকা যায় না। কমেন্ট বক্সে এমন অসংখ্য প্রতিক্রিয়া ভেসে উঠেছে। সব মিলিয়ে বলা যায়, ‘পরিণীতা’ ধারাবাহিকের এই নতুন প্রোমো দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং সেটাই এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page