জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“মন্দিরে যদি বিকি’নি পরে যাই…” সুইমিং পুলে কি ঘোমটা দিয়ে নামব? মাং’স খান না, গোপাল নিয়ে গিয়েছিলেন গোয়া ভ্রমণে! ছবি ঘিরে বি’কিনি বিতর্কে, কড়া বার্তা শার্লি মোদকের!

বিয়ের পর থেকে কাজের চাপে একসঙ্গে সময় কাটানোর সুযোগই পাননি অভিনেত্রী শার্লি মোদক ও অভিনেতা অভিষেক বসু। তাই দুজনের ধারাবাহিকের শুটিং শেষ হতেই হঠাৎ করেই পরিকল্পনা করে ফেলেন একটি ছোট্ট ভ্রমণের। গন্তব্য ছিল গোয়া। সমুদ্র, রোদ আর নির্ভার সময় কাটানোর বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন শার্লি। কিন্তু আনন্দের সেই মুহূর্তেই শুরু হয় সমালোচনা। বিশেষ করে সমুদ্রতটে বিকিনি পরা তাঁর ছবি ঘিরে নানা মন্তব্য ভেসে আসে নেটমাধ্যমে।

ইন্ডাস্ট্রির অনেকেই জানেন, শার্লি আধ্যাত্মিক মানসিকতার মানুষ। তাই তাঁর এই সাজ অনেকের চোখে বিস্ময় জাগিয়েছে। তবে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেতিবাচক মন্তব্যে তিনি ভেঙে পড়ার মানুষ নন। বরং গোয়ায় কাটানো প্রতিটি মুহূর্ত তিনি ভীষণ উপভোগ করেছেন। সমুদ্রের ধারে হাঁটা, সুস্বাদু খাবার আর নির্ভার সময় কাটানোই ছিল তাঁদের প্রধান লক্ষ্য। শার্লির কথায়, এত মাছ খেয়েছেন যে কলকাতায় ফিরে আপাতত মাছের দিকেই তাকাচ্ছেন না।

শার্লি জানান, বিয়ের পর প্রথমে পাহাড়ে নিজের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে এক দিনের জন্য কালিম্পং ঘুরেও এসেছিলেন। কিন্তু সমুদ্রের টান ছিল আলাদা। তাই ধারাবাহিক শেষ হতেই তিনি নিজেই গোয়া যাওয়ার পরিকল্পনা করেন। দম্পতি হিসেবে নতুন অধ্যায়ের শুরুতে এই ভ্রমণ তাঁদের কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে। কাজের চাপের বাইরে গিয়ে নিজেদের জন্য সময় বের করতে পেরে তাঁরা দুজনেই খুশি।

সমালোচনার প্রসঙ্গে শার্লি আরও জানান, ঈশ্বরের প্রতি তাঁর বিশ্বাস অটুট। বাড়িতে গোপাল রয়েছেন এবং তাঁকে ছাড়া কোথাও যান না বলেও দাবি করেন। গোয়াতেও গোপালকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি। পোশাক নিয়ে কটাক্ষের জবাবে শার্লি বলেন, ঈশ্বরভক্তি ও পোশাকের মধ্যে কোনও সম্পর্ক নেই। স্থান ও পরিস্থিতি অনুযায়ী পোশাক বদলায়, সেটাই স্বাভাবিক। সুইমিং পুলে ঘোমটা পরে নামা যেমন অযৌক্তিক, তেমনই অকারণ সমালোচনাও তিনি গুরুত্ব দেন না।

উল্লেখ্য, শার্লিকে দর্শক দেখেছিলেন তুই আমার হিরো ধারাবাহিকে। অন্যদিকে অভিষেক অভিনয় করছিলেন ফুলকি ধারাবাহিকে। দুটিই শেষ হয়েছে সম্প্রতি। ফলে এখন দুজনেই কিছুটা অবসর সময় উপভোগ করছেন। শার্লি জানিয়েছেন, নতুন কাজের কথাবার্তা চলছে, যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি। আপাতত সমালোচনা পেরিয়ে নিজের ছন্দেই এগোতে চান তিনি।

Piya Chanda

                 

You cannot copy content of this page