জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“বাচ্চা এল ঘরে” পঞ্চম বিয়ের এক মাসের মা হলেন সুস্মিতা রায়! তবে কি সত্যিই ছিলেন অন্তঃসত্ত্বা?

সুস্মিতা রায় এবং তাঁর প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী, সেই সঙ্গে দেওর সায়ক চক্রবর্তীকে নিয়ে গত কয়েক মাস সোশ্যাল মিডিয়াতে চলছিল তুমুল বিতর্ক। একসময় সুখী সংসার ছিল সুস্মিতা-সব্যসাচীর। তাঁদের সম্পর্ক ছিল ভীষণ ভালো, এমনকি সায়কও ছিল পরিবারের অংশ। সোশ্যাল মিডিয়াতে তাঁদের “হ্যাপি ফ্যামিলি” ভ্লগ ছিল বেশ জনপ্রিয়। তবে গত বছর তাদের বিচ্ছেদের পর শুরু হয় নতুন বিতর্ক। মাত্র কিছুদিন আগে সুস্মিতা আবার বিয়ে করেন, নিজের ব্যবসায়িক পার্টনার শুভাশিসকে। আর তারপর থেকেই ফের গুঞ্জন উঠেছে যে সুস্মিতা অন্তঃসত্ত্বা।

বিয়ের পর এক মাস যেতে না যেতেই সুখবর দিলেন সুস্মিতা। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন, যেখানে দেখা যায় তিনি একটি ছোট্ট শিশুকে কোলে তুলে নিয়েছেন। “বাচ্চা এল ঘরে” – এই কথাটি লিখে সুস্মিতা জানান যে, তিনি গোপাল নামক এক শিশুকে পেয়ে খুব খুশি। সুস্মিতা জানান, এই শিশুটিকে তিনি ফ্র্যাঞ্চাইজি ভিজিটের সময় পেয়েছেন। এমনকি তার চোখেও জল চলে আসে এই খুশির মুহূর্তে। সুস্মিতা আরও লেখেন, “এত মানুষের ভালোবাসায় আমি আপ্লুত।”

এই সুখবরের পর নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেন। একজন মন্তব্য করেন, “এবার সুস্মিতার কোলে সত্যিই সন্তান আসুক, সুস্থভাবে।” অন্যদিকে, কিছু সমালোচক আবার কটাক্ষ করেন। একজন বলেন, “এটা কী নাটক! গোপাল এল না লিখে, বাচ্চা এল কেন?” তবে এসব কটাক্ষের মধ্যেও সুস্মিতা শান্ত থাকেন এবং নিজের অবস্থান স্পষ্ট করে দেন।

এদিকে, সুস্মিতার বিয়ের পর আরও একটি বিতর্ক সামনে আসে। প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী দাবি করেন, এটি সুস্মিতার পঞ্চম বিয়ে। তবে সুস্মিতা এক লাইভ সেশনে চোখের জলে প্রাক্তন শ্বশুরবাড়ি এবং দেওর সায়ককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি জানান, সংসার টিকিয়ে রাখতে তাকে অস্বাভাবিক যৌনাচারের শিকার হতে হয়েছে এবং এমনকি, তাঁর সামনে অন্য নারীকে নিয়ে সহবাস করত তার প্রাক্তন স্বামী। সুস্মিতা আরও দাবি করেন, তার শ্বশুরবাড়ির সদস্যরা চাইতেন না যে তিনি কখনো সন্তান ধারণ করেন।

সবশেষে, সুস্মিতা এই বিষয়েও পরিষ্কার বক্তব্য দেন যে, শুভাশিসের সঙ্গে তার বিয়েটি প্রেগন্যান্সির কারণে হয়নি। বরং, তার বয়স ৩৫ পার হয়ে গিয়েছে, তাই তিনি আর দেরি করতে চাননি। তিনি বলেন, “মা হতে হবে, এই সিদ্ধান্ত অনেক আগে থেকেই ছিল।” সন্তান আসার পরেই, তিনি গর্ভধারণ নিয়ে সমস্ত বিতর্কের উত্তর দেবেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page