জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রাজ্যে পালাবদলের আবহে, টলিউড অভিনেতার নামে কোটি কোটি টাকা তছরু’পের অভিযোগ! গ্রেফতার হলেন ছোটপর্দার কোন জনপ্রিয় মুখ?

রাজ্যে সরকার বদলের পর থেকেই একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। বিভিন্ন দফতরে আর্থিক অনিয়ম, ব্যাঙ্ক জালিয়াতি এবং কোটি কোটি টাকা তছরুপের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। এবার সেই তালিকায় নাম জড়াল টলিউডের ছোটপর্দার এক জনপ্রিয় অভিনেতার। অভিযোগ, বিশেষ প্রযুক্তিগত কোড ব্যবহার করে ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকা সরানোর ঘটনায় যুক্ত ছিলেন তিনি। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র চর্চা, আর অভিনেতার বাড়ির সামনে জমেছে কৌতূহলী মানুষের ভিড়। তদন্তকারীরা পুরো ঘটনার পেছনে বড়সড় চক্রের ইঙ্গিতও পাচ্ছেন বলে সূত্রের খবর।

চমকে গেলেন তো? ভাবছেন কে এই অপরাধী? তবে, এটা সত্যি নয়। বরং স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’তে এবার আসছে বড়সড় চমক। গল্পে দেখা যাবে, ছোটপর্দার পরিচিত মুখ দীপের বিরুদ্ধে উঠেছে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বাড়ছে উত্তেজনা। সম্প্রতি চ্যানেলের তরফে প্রকাশ করা হয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেই প্রোমো সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। গল্পের মোড় এবার সম্পূর্ণ অন্য দিকে ঘুরতে চলেছে বলেই মনে করছেন দর্শকরা। টিআরপি তালিকাতেও ধারাবাহিকটি এখন বেশ ভালো ফল করছে।

নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, দীপের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। খবরের শিরোনামেও উঠে আসে তার নাম। অভিযোগ, দীপ এমন একটি বিশেষ কোড তৈরি করেছে যার সুযোগ নিয়ে জালিয়াতরা ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই ঘটনার জন্যই দীপ্তার্ক সরকার ওরফে দীপকে দায়ী করা হয়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে পুলিশ তাকে গ্রেফতার করতে আসে। এই দৃশ্য ঘিরে ধারাবাহিকে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা। দর্শকদের আগ্রহ এখন গল্পের পরের পর্বগুলিকে ঘিরে।

দীপকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় বাড়ির বাইরে ভিড় জমাতে দেখা যায় বহু মানুষকে। সেই ভিড়ের মধ্যেই উপস্থিত ছিল ইঙ্কা এবং তার সঙ্গী। রাগে তারা দীপের দিকে পাথর ছুঁড়ে মারে। তবে সেই মুহূর্তে সামনে এসে দাঁড়ায় ঝাঁপি। সে পাথরটি ধরে ফেলে এবং দীপকে রক্ষা করে। ঝাঁপি সবার সামনে জানিয়ে দেয়, দীপ কোনও অন্যায় করেনি। তার বিশ্বাস, পুরো ঘটনায় দীপকে ফাঁসানো হয়েছে।

এখন ধারাবাহিকের মূল আকর্ষণ হয়ে উঠেছে ঝাঁপির লড়াই। সে কীভাবে দীপের নির্দোষ প্রমাণ করবে, সেটাই জানতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। চ্যানেল সূত্রে জানা গেছে, এই বিশেষ পর্বগুলি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেখানো হবে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিক। নতুন এই ট্র্যাক ধারাবাহিকের গল্পকে আরও জমজমাট করে তুলবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে এই পর্ব নিয়ে কৌতূহল বেড়েছে। প্রোমো প্রকাশের পর থেকেই তা নিয়ে চলছে জোর চর্চা।

‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শুভস্মিতা মুখোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তী। পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা কম নয়। ধারাবাহিকের সেট থেকেই তাঁদের প্রেমের শুরু বলে জানা যায়। সম্প্রতি তাঁরা বাগদানও সেরেছেন। এই খবর সামনে আসার পর অনুরাগীদের শুভেচ্ছায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। ব্যক্তিগত জীবনের সুখবরের মধ্যেই এবার পর্দায় বড় সংকটে পড়তে দেখা যাবে দীপকে। তাই আগামী পর্বগুলির দিকে এখন নজর রয়েছে দর্শকদের।

Piya Chanda

                 

You cannot copy content of this page