জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“ইন্ডাস্ট্রিতে আমার কোনও বন্ধু নেই…প্রিয় মানুষ হলেই সবাই ‘বন্ধু’ এই কথাটা বলতেও পারবো না!” মুখ খুললেন মমতা ঘনিষ্ঠ অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য! ইন্ডাস্ট্রিতে কাদের বন্ধু বলা যায়, কী জানালেন অভিনেত্রী?

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee)। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের কাছে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। নায়িকা হোক বা গুরুত্বপূর্ণ চরিত্র, পর্দায় তাঁর অভিনয় বরাবরই প্রশংসিত হয়েছে। দীর্ঘদিন ধরে ছোট পর্দায় নিয়মিত কাজ করলেও ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলতে দেখা যায় না তাঁকে। কাজের বাইরেও সহকর্মীদের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা অনেকেই জানেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত সম্পর্ক এবং ইন্ডাস্টির মানুষদের নিয়ে এমন কিছু কথা বললেন, যা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।

অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিত্বের জন্যও দর্শকদের কাছে পরিচিত শ্রীতমা। বিভিন্ন ধারাবাহিকে কাজ করতে গিয়ে বহু শিল্পী, পরিচালক ও কলাকুশলীর সঙ্গে তাঁর পরিচয় হয়েছে। অনেকের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে বলেও জানা যায়। তবে সেই সম্পর্ককে তিনি বন্ধুত্বের তকমা দিতে নারাজ। তাঁর মতে, ভালো সম্পর্ক আর প্রকৃত বন্ধুত্ব এক বিষয় নয়। তাই ইন্ডাস্টিতে দীর্ঘদিন কাজ করলেও সেই অর্থে কাউকে বন্ধু বলতে এখনও স্বচ্ছন্দ নন অভিনেত্রী।

সাক্ষাৎকারে এই প্রসঙ্গ উঠতেই শ্রীতমা বলেন, “ইন্ডাস্ট্রিতে আমার কোনও বন্ধু নেই। এটাই সবথেকে বড় কথা। আসলে বন্ধু কথাটার ব্যাপ্তিটা অনেক বড়…আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু সবাই ‘বন্ধু’ এই কথাটা বলতেও পারবো না। এখনো পর্যন্ত সেই ভাবে কেউ বন্ধু নেই, প্রিয় মানুষ রয়েছে অনেক। যাদের সঙ্গে আমার সুসম্পর্ক তৈরি হয়, প্রত্যেকের সঙ্গেই সেটা বজায় থাকে। কিন্তু পছন্দের মানুষ মানেই সে বন্ধু, আর মতে সেটা নয়!” অভিনেত্রীর এই স্পষ্ট মন্তব্য অনেকেরই নজর কেড়েছে।

শ্রীতমার বক্তব্যে স্পষ্ট, তিনি কাউকে আঘাত করতে চাননি। বরং ‘বন্ধু’ শব্দটির গুরুত্ব নিয়েই নিজের মতামত তুলে ধরেছেন। তাঁর মতে, পরিচিত মানুষ, সহকর্মী কিংবা প্রিয় মানুষ অনেকেই হতে পারেন, কিন্তু সবাইকে বন্ধু বলা যায় না। দীর্ঘদিন একসঙ্গে কাজ করলেই বন্ধুত্ব তৈরি হয়, এমনটা তিনি বিশ্বাস করেন না। তাই সম্পর্কের ক্ষেত্রে তিনি এখনও সেই বিশেষ জায়গাটাকে আলাদা করেই দেখতে চান।

অভিনেত্রীর এই মন্তব্য সামনে আসতেই অনুরাগীদের মধ্যেও শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই তাঁর স্পষ্টভাষী মনোভাবের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মনে করছেন, ইন্ডাস্টির বাস্তব অভিজ্ঞতা থেকেই হয়তো এমন উপলব্ধি এসেছে তাঁর। যদিও শ্রীতমা কোনও বিতর্ক তৈরি না করে শুধুমাত্র নিজের ব্যক্তিগত অনুভূতির কথাই তুলে ধরেছেন। কাজের প্রতি তাঁর নিষ্ঠা এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মানসিকতার কথাও একইসঙ্গে স্পষ্ট হয়েছে এই সাক্ষাৎকারে।

Piya Chanda

                 

You cannot copy content of this page