জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গুরুতর অসুস্থ পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়, মাইগ্রেন ভেবে ভুল করেছিলেন, একাধিক স্ট্রোকে হাসপাতালে ভর্তি সুদীপা চ্যাটার্জীর স্বামী

টলিউড ইন্ডাস্ট্রিতে আবারও নেমে এসেছে উদ্বেগের ছায়া। জনপ্রিয় পরিচালক অগ্নিদেব চ্যাটার্জী হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর স্ত্রী সুদীফা চ্যাটার্জী জানিয়েছেন, প্রথমে বিষয়টি সাধারণ মাথাব্যথা বা মাইগ্রেন ভেবে ভুল করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত তাঁকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি, যা নিয়ে দুশ্চিন্তায় পরিবার এবং ভক্তরা।

প্রাথমিক লক্ষণ হিসেবে অগ্নিদেবের তীব্র মাথাব্যথা শুরু হয় এবং মাথার রগ ফুলে ওঠে। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি বাঁ চোখে ঝাপসা দেখতে শুরু করেন এবং একটি জিনিসকে দুটি দেখতে পাচ্ছিলেন বলে জানা গেছে। হাঁটার সময় ভারসাম্য হারিয়ে ফেলছিলেন, এমনকি দেওয়ালে ধাক্কা খাচ্ছিলেন। এই সমস্ত উপসর্গ দেখে পরিবারের উদ্বেগ বাড়তে থাকে এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন তাঁরা।

পরবর্তীতে এমআরআই রিপোর্টে ধরা পড়ে, শনিবার একটি স্ট্রোক হওয়ার পাশাপাশি তার আগের দিনও একটি মাইল্ড অ্যাটাক হয়েছিল বলে আশঙ্কা করা হচ্ছে। চিকিৎসকদের একটি বিশেষ দল এখন তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছে। পরিস্থিতি কতটা গুরুতর এবং পরবর্তী পদক্ষেপ কী হবে তা জানার জন্য অপেক্ষা করছেন সকলে। সুদীপা জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের পরেই তাঁর শারীরিক অবস্থার বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

এই ঘটনার মধ্যেই আরেকটি রহস্য ঘনীভূত হয়েছে টলিউডে। পরিচালক উৎসব মুখার্জি গত কয়েকদিন ধরে নিখোঁজ। পরিবারের দাবি, তিনি একটি ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তারপর থেকেই আর কোনও খোঁজ নেই। শেষবার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পর থেকেই তাঁর ফোন বন্ধ হয়ে যায়, যা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন তাঁর পরিবার।

নিখোঁজের ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। সামাজিক মাধ্যমে সাহায্যের আবেদন জানিয়েছেন উৎসবের স্ত্রী, যাতে কেউ তাঁর সন্ধান দিতে পারেন। একদিকে অগ্নিদেবের অসুস্থতা, অন্যদিকে উৎসবের রহস্যজনক অন্তর্ধান টলিউড মহলে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। সকলেই এখন দ্রুত সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তনের আশায় প্রার্থনা করছেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page