“আপনার জন্য শুধু ঘে’ন্না রইলো, ছিঃ!” “সাজানো রিকশা আর এত নিয়মাবলীর কী দরকার ছিল, যখন হিং*স্রতাকেই প্রশ্রয় দেওয়া হবে?” সৌরভকে ধাক্কা দিয়ে ফাইনালে জীতু! ‘শিবের দিব্যি’ খেয়ে কথা না রাখায় ক্ষুব্ধ দর্শকরা, বিগ বসের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন!নন্দিনী-সৃজলার পুরনো ঘটনাও টেনে আনছেন অনেকে?

বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে ফাইনালে পৌঁছনোর লড়াই এখন একেবারে শেষ পর্যায়ে। আর সেই লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ‘টিকিট টু ফিনালে’ ঘিরেই এবার তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। একাধিক কঠিন ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত জীতু কামাল ও সৌরভ দাসের মধ্যে এসে দাঁড়ায় লড়াই। দু’জনের জন্য রাখা হয় একটি রিকশা। নিয়ম অনুযায়ী, যতক্ষণ সম্ভব সেই রিকশায় বসে থাকতে হবে তাঁদের। খিদে, ঘুম কিংবা শারীরিক অস্বস্তি, কোনও কিছুর কাছেই হার মানা চলবে না। অন্যদিকে, বাড়ির বাকি সদস্যরা নানা উপায়ে তাঁদের বিরক্ত করে রিকশা থেকে নামানোর চেষ্টা করবেন। কখনও গায়ে ফোম মাখানো হয়েছে, কখনও ঢালা হয়েছে বরফ জল। এমনকী শুকনো লঙ্কার ধোঁয়া দিয়েও তাঁদের অস্বস্তিতে ফেলার চেষ্টা করা হয়। দীর্ঘক্ষণ ধরে চলা এই ধৈর্যের পরীক্ষায় শেষ পর্যন্ত ঘটে যায় বড় বিপত্তি। সৌরভ একটু নীচের দিকে ঝুঁকতেই তাঁকে ‘সরি সৌরভ’ বলে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেন জীতু। ভেঙে যায় রিকশার ছাউনি, মাটিতে পড়ে চোট পান সৌরভ। আর এই ঘটনার পরেই সরাসরি ফাইনালে যাওয়ার টিকিট পেয়ে যান জীতু।

তবে জীতুর এই জয়কে সহজভাবে মেনে নিতে পারছেন না দর্শকদের একাংশ। বিশেষ করে টাস্কের নিয়ম এবং জীতুর আচরণ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সমাজমাধ্যমে এক দর্শকের দীর্ঘ প্রতিক্রিয়ায় উঠে এসেছে, এত আয়োজন করে রিকশা সাজানো, ভারী গলায় নিয়মাবলী ঘোষণা কিংবা এতক্ষণ ধরে ধৈর্যের পরীক্ষা নেওয়ারই বা কী প্রয়োজন ছিল, যদি শেষ পর্যন্ত একজন প্রতিযোগী অন্যজনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েই জিতে যান! ওই দর্শকের বক্তব্য, জীতু যদি শুরুতেই সৌরভকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করতেন, তাহলে এত নিয়মের প্রয়োজন পড়ত না। তাঁর মতে, খেলায় হারজিত থাকতেই পারে, কিন্তু প্রতিযোগিতার নামে অন্য একজনের নিরাপত্তা বিপন্ন করা উচিত নয়। সবচেয়ে বড় প্রশ্ন, সৌরভের চোট যদি আরও গুরুতর হত, তাহলে তার দায় কে নিত? বিগ বসের মতো একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের কাছ থেকে আরও দায়িত্বশীল ভূমিকা আশা করেন তাঁরা। দর্শকদের একাংশের অভিযোগ, প্রতিযোগিতার নিয়মে স্পষ্টভাবে কোনও নিষেধাজ্ঞা লেখা না থাকলেই কি যা খুশি করা যায়? এই ঘটনাকে কেন্দ্র করেই শোয়ের নির্মাতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিতর্কের অন্যতম বড় কারণ জীতুর ‘শিবের দিব্যি’ দিয়ে দেওয়া প্রতিশ্রুতি। সৌরভের অভিযোগ, টাস্ক চলাকালীন জীতু তাঁকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি স্বেচ্ছায় রিকশা থেকে নেমে যাবেন এবং সৌরভকে জিততে দেবেন। এমনকী শিবের দিব্যি দিয়েও নাকি সেই কথা বলেছিলেন তিনি। যদিও সৌরভ নিজেই তাঁকে এমনভাবে খেলা ছেড়ে দিতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জীতু সেই প্রতিশ্রুতি না রেখে সৌরভকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ। এই বিষয়টি নিয়েই দর্শকদের একাংশের বক্তব্য, খেলায় কৌশল অবলম্বন করতেই পারেন একজন প্রতিযোগী, কিন্তু তার জন্য ঈশ্বরের নামে দিব্যি খেয়ে অন্য প্রতিযোগীকে আশ্বস্ত করার প্রয়োজন কী? সৌরভকে হারিয়ে দেওয়ার পরেও জীতু নিজের বক্তব্যে সত্যিটা স্বীকার করছেন না বলেও অভিযোগ তুলছেন কেউ কেউ। তাঁদের মতে, নিজের গেম প্ল্যান নিয়ে সোজাসুজি কথা বললেই পারতেন অভিনেতা। কিন্তু শিবের নামে প্রতিশ্রুতি দিয়ে পরে অন্য কাজ করায় বিষয়টি আরও বিতর্কিত হয়ে উঠেছে। অন্যদিকে, সৌরভ চোট পাওয়ার পরেও শেষ পর্যন্ত খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে জীতুর সঙ্গে হাত মিলিয়ে সরে দাঁড়ান। সেই আচরণের জন্যও তাঁর প্রশংসা করছেন দর্শকদের একাংশ।

এখানেই পুরনো কিছু ঘটনার প্রসঙ্গও টেনে আনছেন নেটিজেনদের একাংশ। তাঁদের বক্তব্য, এর আগে নন্দিনী ও সৃজলার টাস্ক চলাকালীন চোট পাওয়ার ঘটনা নিয়েও বাড়ির অন্দরে এবং দর্শকদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় সৃজলা চোট পাওয়ায় নন্দিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাহলে এবার সৌরভের ক্ষেত্রে একই রকমভাবে বিষয়টিকে দেখা হচ্ছে না কেন? দর্শকদের প্রশ্ন, প্রতিযোগিতার মধ্যে কেউ চোট পেলে তাঁর পরিস্থিতি বিচার করার ক্ষেত্রে কি সবার জন্য একই নিয়ম থাকা উচিত নয়? কেউ কেউ কটাক্ষ করে বলছেন, সৃজলার উচিত জীতুর সঙ্গে নন্দিনীর ঘোড়া থেকে ফেলে দেওয়ার ঘটনারও সমানভাবে প্রশংসা করা। তাঁদের বক্তব্য, এক প্রতিযোগীর ক্ষেত্রে যে নিয়ম বা বিচার প্রযোজ্য, অন্যের ক্ষেত্রেও একই মনোভাব থাকা প্রয়োজন। শুধু পছন্দের প্রতিযোগী বলে তাঁর ভুলকে সমর্থন করা কিংবা অপছন্দের প্রতিযোগীর ক্ষেত্রে একই ঘটনায় সরব হওয়া, এই দ্বিচারিতা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও আগের ঘটনা ও বর্তমান টাস্কের পরিস্থিতি এক নয়, তবুও প্রতিযোগীদের প্রতি দর্শকদের এই আলাদা মনোভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, এই বিতর্কে রাজবীর দে-র অবস্থান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন দর্শকদের একাংশ। তাঁদের বক্তব্য, কোনও ঘটনার প্রতিবাদ করতে হলে স্পষ্টভাবে একটি অবস্থান নেওয়া উচিত। একদিকে জীতুর আচরণের সমর্থন, অন্যদিকে পরিস্থিতি বুঝে অন্য প্রতিযোগীদের সঙ্গে সমীকরণ বদলানো, এই ধরনের মনোভাব ভালো চোখে দেখছেন না তাঁরা। ওই দর্শকের প্রতিক্রিয়ায় দুর্নিবারের আগের দিনের ‘ওজি চাটু’ মন্তব্যের প্রসঙ্গও উঠে এসেছে। তাঁর মতে, রাজবীরের অবস্থান নিয়ে দুর্নিবার যে কটাক্ষ করেছিলেন, তা একেবারে অমূলক ছিল না। তবে এই বিতর্কের মধ্যেই বিগ বসের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। সৌরভকে রিকশা থেকে ফেলে দেওয়ার পরেও জিতুকেই টিকিট টু ফিনালের বিজয়ী ঘোষণা করা হয়। তাঁকে পুরস্কার এবং উপহারও দেওয়া হয়। অন্যদিকে, সৌরভের লড়াইয়ের প্রশংসা করা হয়। কিন্তু দর্শকদের একাংশের প্রশ্ন, শুধু প্রশংসা করলেই কি দায়িত্ব শেষ হয়ে যায়? টাস্কের নিয়ম ভাঙা হয়েছে কি না, প্রতিযোগীর নিরাপত্তা কতটা বজায় ছিল, সেই বিষয়গুলিও কি খতিয়ে দেখা উচিত ছিল না?

তবে ঘটনার পর জীতুর আচরণে আরও একটি অপ্রত্যাশিত মোড় আসে। টিকিট টু ফিনালে জিতে পুরস্কার পাওয়ার পর গভীর রাতে কনফেশন রুমের সামনে গিয়ে বিগ বসের কাছে নিজের টিকিট ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। জীতুর বক্তব্য, এই ঘটনার পর যদি কোনও নিয়মের সমস্যা না থাকে, তাহলে বিগ বস চাইলে তাঁর কাছ থেকে টিকিটটি ফিরিয়ে নিতে পারেন। এমনকী শনিবার দাদার দরবারেও তিনি টিকিট ফিরিয়ে দিতে রাজি বলে জানান। তাঁর কথায়, “যদি এটার ফলে কোনও নিয়ম না ভাঙে, তবে বিগ বস আপনি টিকিট টু ফিনালেটা নিয়ে নিন। শনিবার আমি দাদার দরবারেও দিয়ে দিতে পারি। আমি আগামী দু’টো সপ্তাহ ফাইট করেই ফাইনালে যেতে চাই।” অর্থাৎ, সরাসরি ফাইনালে পৌঁছনোর বদলে বাকি প্রতিযোগীদের মতো লড়াই করেই সেখানে যেতে চান বলে জানিয়েছেন জীতু। কিন্তু তাঁর এই সিদ্ধান্তেও বিতর্ক থামেনি। দর্শকদের একাংশের বক্তব্য, টিকিট ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেই আগের ঘটনার দায় মুছে যায় না। অন্যদিকে, কেউ কেউ মনে করছেন, জীতুর এই সিদ্ধান্ত তাঁর নিজের খেলা নিয়ে নতুন করে ভাবার ইঙ্গিত। সব মিলিয়ে সৌরভকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেওয়ার ঘটনা, শিবের দিব্যি নিয়ে বিতর্ক এবং বিগ বসের ভূমিকা, সবকিছু নিয়েই এখন সরগরম নেটপাড়া।

Piya Chanda

                 

You cannot copy content of this page