জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“প্রতিদিনই প্রেম আসছে আমার জীবনে…” মন্তব্যে চমকে দিলেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়! কোন অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন পর্দার ‘গোরা’? অবশেষে নিজের মুখেই ফাঁস করলেন নাম!

নতুন ধারাবাহিকের হাত ধরে আবারও দর্শকের কাছে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই শুরু হয়েছে তাঁর অভিনীত ধারাবাহিক “তারে ধরি ধরি মনে করি”, আর শুরুর অল্পদিনের মধ্যেই গল্প ও চরিত্র নিয়ে চর্চা তুঙ্গে। সম্প্রতি সাক্ষাৎকারে নিজের নতুন কাজ, ব্যক্তিগত বিশ্বাস থেকে শুরু করে প্রেম—সব কিছু নিয়েই খোলামেলা কথা বললেন অভিনেতা।

টেলিভিশন জগতের পরিচিত মুখ বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিক জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন। বিশেষ করে ‘গৌরী এলো’ ধারাবাহিকে ঈশানের চরিত্র তাঁকে আলাদা পরিচিতি দেয়। দীর্ঘদিনের অভিজ্ঞতা আর গল্প বাছাইয়ের ক্ষেত্রে নিজস্ব দৃষ্টিভঙ্গিই তাঁকে আলাদা করে রেখেছে ইন্ডাস্ট্রিতে।

নতুন ধারাবাহিক প্রসঙ্গে বিশ্বরূপ জানালেন, গল্পটি লিখেছেন সৌভিক, যার লেখার উপর তাঁর অগাধ বিশ্বাস রয়েছে। আগেও একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকায় প্রস্তাব পাওয়ার পর চরিত্রটি শুনেই আগ্রহী হয়ে ওঠেন। তাঁর কথায়, আগের কাজগুলির থেকে এই চরিত্র সম্পূর্ণ আলাদা এবং এমন ধরনের চরিত্র তিনি আগে করেননি। একজন অভিনেতা হিসেবে একঘেয়েমি এড়িয়ে নতুন কিছু করার ইচ্ছেই তাঁকে এই প্রজেক্টে যুক্ত হতে উৎসাহিত করেছে। গল্পের উপস্থাপনার ধরন তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেছে বলেই জানিয়েছেন অভিনেতা।

অভিনেতা জানিয়েছেন, পুরো টিম একসঙ্গে নতুন ধরনের পরীক্ষামূলক কাজ করার চেষ্টা করছে। অভিনয়ের ধরণও বেশ স্বাভাবিক ও সংযত, অতিরিক্ত নাটকীয়তা নয়। একইসঙ্গে বর্তমান সময়ের গল্পের সঙ্গে ৩০০ বছর আগেকার ঘটনাও জুড়ে দেওয়া হয়েছে, যা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা। এই কাজের মধ্যে তিনি এক ধরনের ‘ব্রিদিং স্পেস’ পাচ্ছেন, যা অভিনেতা হিসেবে তাঁর কাছে বড় পাওনা।

ব্যক্তিগত প্রেমের প্রসঙ্গে বিশ্বরূপের উত্তর ছিল সম্পূর্ণ মজার ছলে। তিনি স্পষ্ট জানান, তাঁর জীবনে “নিয়মিত প্রেম” আছে—তবে সেটি বাস্তবের নয়, বরং একতরফা ভালো লাগা। হাসতে হাসতেই বলেন, এই মুহূর্তে তিনি বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর-এর প্রেমে ‘হাবুডুবু’ খাচ্ছেন। অর্থাৎ ভবিষ্যতে যদি কখনও তাঁর জীবনে বিশেষ কেউ আসেন, তবে আপাতত ম্রুণালের মতো ব্যক্তিত্বই তাঁর পছন্দের আদর্শ। কথার ভঙ্গিতেই স্পষ্ট, এটি নিছকই মজার মন্তব্য, সিরিয়াস সম্পর্কের ইঙ্গিত নয়। এছাড়াও অভিনেতা জানিয়েছেন দীর্ঘ ১৪ ঘণ্টার শুটিংয়ের ব্যস্ততার মাঝেও সুযোগ পেলে শহর ছেড়ে প্রকৃতির কোলে, বিশেষ করে পুরুলিয়ার পাহাড়-জঙ্গলে সময় কাটাতে চান তিনি। দর্শকদের উদ্দেশে তাঁর বার্তা, যেভাবে ভালোবাসা পেয়েছেন, সেই ভালোবাসা যেন আরও বাড়ে।

Piya Chanda

                 

You cannot copy content of this page