জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শেষ পর্বে সুখের চমক? কন্যা সন্তানের মা-বাবা হতে চলেছে আর্য অপর্ণা! ‘চিরদিনই তুমি যে আমার’এর অন্তিম পর্বে দর্শকদের জন্য রয়েছে বিরাট চমক?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর পথচলা এবার শেষের পথে। ইতিমধ্যেই শেষ দিনের শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। এই খবরে মন খারাপ দর্শকদের একাংশের। তবে ধারাবাহিকের শেষ পর্ব ঘিরে নতুন একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে ফের শুরু হয়েছে আলোচনা।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, শিরিন পালের কোলে একটি ছোট্ট শিশুকে। সেই ছবি সামনে আসতেই অনেকের ধারণা, ধারাবাহিকের শেষ পর্বে আর্য ও অপর্ণার জীবনে আসতে চলেছে নতুন সুখবর। দর্শকদের একাংশ মনে করছেন, বাবা-মা হওয়ার আনন্দ দিয়েই শেষ হতে পারে এই জুটির গল্প।

বর্তমান কাহিনিতে দেখানো হয়েছে, রাজনন্দিনীর মৃত্যুর আসল সত্য জেনে যায় আর্য। কিঙ্করই যে হত্যার নেপথ্যে রয়েছে, তা বুঝতে পেরে তাঁর উপর গুলি চালায় সে। এই ঘটনার পর গল্প কোন দিকে মোড় নেবে, তা নিয়েও কৌতূহল ছিল দর্শকদের মধ্যে। তার মাঝেই নতুন এই ছবি ঘিরে জল্পনা আরও বেড়েছে।

শুরুর সময় থেকেই ‘চিরদিনই তুমি যে আমার’ দর্শকদের নজর কেড়েছিল ভিন্ন ধরনের গল্পের জন্য। অসম বয়সের প্রেম, পুনর্জন্ম এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি হয়েছিল ধারাবাহিকের কাহিনি। একসময় নিয়মিত টিআরপি তালিকার সেরা পাঁচেও জায়গা করে নিয়েছিল মেগাটি। তবে পরে নানা বিতর্ক এবং কাস্ট বদলের পর ধীরে ধীরে কমতে থাকে জনপ্রিয়তা।

দিতিপ্রিয়া রায় ধারাবাহিক ছাড়ার পর নতুন নায়িকা হিসেবে যোগ দেন শিরিন পাল। কিন্তু সেই পরিবর্তনের পরেও আগের জায়গায় ফিরতে পারেনি টিআরপি। পরে বিকেলের স্লটে সরিয়ে দেওয়া হয় ধারাবাহিকটিকে। এখন কোন নতুন মেগা এই জায়গা নেবে, তা নিয়ে চলছে জল্পনা। ইতিমধ্যেই ‘দুলারি’, ‘সতীপীঠ কালিঘাট’ এবং ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ নামে নতুন ধারাবাহিকের ঘোষণা করেছে চ্যানেল।

Piya Chanda

                 

You cannot copy content of this page