জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রতীক্ষার অবসান! ধারাবাহিক ‘শ্রীময়ী’র পর, দীর্ঘ বিরতি, চলতি বছরেই ছোটপর্দায় ফিরবেন ইন্দ্রাণী হালদার? জল্পনা বাড়তেই মুখ খুললেন অভিনেত্রী, কবে আসছেন জানালেন নিজেই?

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ইন্দ্রাণী হালদারকে নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। দীর্ঘদিন ধরে ছোটপর্দায় দেখা যাচ্ছে না তাঁকে। ফলে দর্শকদের মধ্যে কৌতূহল বাড়ছে, কবে আবার টেলিভিশনের পর্দায় ফিরবেন তিনি। সম্প্রতি তাঁর কামব্যাক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও অভিনেত্রী নিজেই সেই জল্পনার বিষয়ে মুখ খুললেন। আজকাল ডট ইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দ্রাণী স্পষ্ট জানিয়েছেন, এখনও পর্যন্ত নতুন কোনও ধারাবাহিকের প্রস্তাব তাঁর কাছে আসেনি। তবে ভাল কাজের সুযোগ এলে তিনি অবশ্যই তা করতে আগ্রহী।

২০১৯ সালে স্টার জলসায় শুরু হওয়া জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ীতে মুখ্য চরিত্রে অভিনয় করে নতুন করে দর্শকদের মন জয় করেছিলেন ইন্দ্রাণী হালদার। মধ্যবয়সী এক গৃহবধূর আত্মমর্যাদা এবং নিজের জীবন নতুন করে গড়ে তোলার গল্প দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এই ধারাবাহিকের সাফল্য এতটাই ছিল যে পরবর্তীতে এর হিন্দি সংস্করণও তৈরি হয়। স্টার প্লাসে সম্প্রচারিত সেই সিরিয়ালের নাম অনুপমা, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রূপালি গাঙ্গুলি। উল্লেখযোগ্য বিষয় হল শ্রীময়ী শেষ হওয়ার বহু বছর পরেও অনুপমা এখনও সফলভাবে সম্প্রচারিত হচ্ছে।

শ্রীময়ী শেষ হওয়ার পর বড়পর্দা বা টেলিভিশনে তেমন দেখা না গেলেও ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেছিলেন ইন্দ্রাণী। জি ফাইভের ওয়েব সিরিজ ছোটলোক এ অভিনয় করে তিনি দর্শকদের নজর কেড়েছিলেন। সেই সিরিজে তাঁর অভিনয় প্রশংসাও পেয়েছিল। কিন্তু তারপর থেকে আর কোনও নতুন প্রজেক্টে তাঁকে দেখা যায়নি। তাই স্বাভাবিকভাবেই তাঁর অনুরাগীরা অপেক্ষা করছেন আবার কবে নতুন কোনও চরিত্রে তাঁকে দেখতে পাবেন।

এই প্রসঙ্গে ইন্দ্রাণী হালদার বলেন, এখন পর্যন্ত কোনও প্রস্তাব পাইনি। যদি ভাল কোনও কাজের সুযোগ আসে তাহলে অবশ্যই করব। কোনও প্রজেক্টে সই করলে আমি নিজেই সবাইকে জানাব। তাঁর কথায় স্পষ্ট, তিনি এখনও অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি। বরং উপযুক্ত চরিত্র এবং ভাল গল্পের অপেক্ষাতেই রয়েছেন অভিনেত্রী। তিনি আশাও প্রকাশ করেছেন যে খুব শিগগিরই হয়তো সেই সুযোগ আসতে পারে।

কিছু বছর আগে একটি স্টেজ শোতে উপস্থিত হয়ে আবার আলোচনায় এসেছিলেন ইন্দ্রাণী। সেই অনুষ্ঠানে তাঁকে দেখে অনেকেই লক্ষ্য করেছিলেন তাঁর শারীরিক গঠনে কিছু পরিবর্তন এসেছে এবং ওজন আগের তুলনায় বেড়েছে। বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে নানা মন্তব্যও করা হয়েছিল। তবে সেই সময় নীরব না থেকে নিজের মত প্রকাশ করেছিলেন অভিনেত্রী। তিনি স্পষ্ট জানিয়েছিলেন শরীর নিয়ে কটাক্ষ করা ঠিক নয় এবং প্রত্যেক মানুষের পরিবর্তনকে সম্মান করা উচিত।

Piya Chanda

                 

You cannot copy content of this page