জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“জোকার রাজপ্রাসাদে গেলে প্রাসাদটাই সার্কাস হয়ে যায়, সে কখনও রাজা হয় না” দিতিপ্রিয়া রায়ের পোস্টে পরোক্ষ সমালোচনা! “সার্কাস” মন্তব্যে পাল্টা আক্র’মণ জিতু কমলের! কী জবাব দিলেন অভিনেতা? জিতু ও দিতিপ্রিয়া নতুন দ্বন্দ্বে তোলপাড় সোশ্যাল মিডিয়া!

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ আবারও শিরোনামে। এবার বিতর্কের মূল কেন্দ্রে জিতু কমল ও দিতিপ্রিয়া রায়। সম্প্রতি, দুই অভিনেতার মধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হওয়া ঠান্ডা লড়াইয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পুরনো শত্রুতা আবারো উত্থাপিত হয়েছে, যেখানে দিতিপ্রিয়া রায় একটি পোস্টের মাধ্যমে প্রকাশ্যে খোঁচা দেন জিতুকে। এর পরিপ্রেক্ষিতে, জিতু পাল্টা জবাব দিয়ে নিজের মতামত প্রকাশ করেন, যা সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিয়েছে। দর্শকদের মধ্যে এক নতুন কৌতূহল সৃষ্টি হয়েছে, তারা জানতে চাইছেন, এই বিরোধের শেষ কোথায় হবে?

এর আগে, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দিতিপ্রিয়া রায় ও জিতু কমলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। দিতিপ্রিয়া নিজেই জানিয়েছিলেন, এই প্রজেক্টে কাজ করার জন্য তিনি অনেক বড় সুযোগ ছেড়ে দিয়েছিলেন। তবে, শুটিংয়ের মাঝে দ্বন্দ্বের কারণে শেষ পর্যন্ত তাকে ধারাবাহিকটি ছাড়তে হয়। তার জায়গায় শিরিন পাল অভিনয় করতে শুরু করেন। শুরুর দিকে, শিরিন ও জিতুর সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ ছিল, কিন্তু একাধিক ঘটনার পর সেখানেও অস্বস্তি তৈরি হয়। এই পরিস্থিতি দর্শকদের মধ্যে বিভ্রান্তি ও কৌতূহল তৈরি করেছে।

একসময়, জিতু কমল অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জীর মৃত্যুতে শোকপ্রকাশ করতে গিয়ে একটি পোস্ট করেন, যেখানে তাকে মালা পরিয়ে এক ছবি শেয়ার করতে দেখা যায়। এই পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। বিশেষ করে, পায়েল দে প্রকাশ্যে এই বিষয়ে কটাক্ষ করেন। সেই পোস্টে দিতিপ্রিয়া ও শিরিন পালের রিঅ্যাক্ট নজর কেড়েছিল। অনেকেই মনে করেন, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ইঙ্গিত করেই লেখা হয়েছিল। এই ঘটনাকে ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হয়, যা শেষ পর্যন্ত দুই অভিনেতার মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্বে পরিণত হয়।

দিতিপ্রিয়া রায় তখন একটি ইংরেজি পোস্ট শেয়ার করেন, যেখানে লেখেন, “When a Clown Moves into a Palace, He doesn’t become a King, The Palace becomes a Circus.” এর বাংলা অর্থ হল, “যখন একজন ভাঁড় প্রাসাদে ওঠে, সে রাজা হয় না, বরং প্রাসাদটাই সার্কাস হয়ে যায়।” এই পোস্টে অনেকেই কল্পনা করেন, এটি সরাসরি জিতু কমলের উদ্দেশে লেখা হয়েছে। এরপর, পাল্টা জবাব দেন জিতু। তিনি সোশ্যাল মিডিয়ায় রাজ কাপুরের মেরা নাম জোকার ছবির পোস্টার শেয়ার করেন এবং লেখেন, “To be a clown is a tough job, do you know? I hope not… The certificate doesn’t show you are wise…” অর্থাৎ,

“ভাঁড় হওয়া খুব কঠিন কাজ, তুমি কি জানো? আশা করি জানো না… শুধু সার্টিফিকেট থাকলেই কেউ জ্ঞানী হয়ে যায় না।” এই পাল্টা পাল্টা পোস্ট ও মন্তব্যের পর, দুই তারকার মধ্যে সম্পর্ক এখন আর আড়ালে নেই, বরং তা প্রকাশ্যে চলে এসেছে। দুই অভিনেতার মধ্যে এই শীতল বিরোধকে কেন্দ্র করে সবার মনে প্রশ্ন উঠেছে, এটির শেষ কোথায় হবে? দর্শকদের মধ্যে এই বিতর্ক নিয়ে কৌতূহল আরও বেড়ে গেছে। তাদের জন্য, এই বিতর্কে নতুন করে কিছু নাটকীয় মোড় আসবে কিনা, তা এখন সময়ই বলবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page