জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘পাল্টিবাজ, সবার পায়ে ধরে ক্ষমা চেয়েছে’ মৌসুমীর মন্তব্যে ক্ষুব্ধ জিতু কামাল! “ক্ষমা চাইব, জুতো মুখে তুলে নেব…নোং’রামি কম করুন, নেহাত মহিলা বলে…” তীব্র প্রতিক্রিয়া অভিনেতার!

মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই অভিনেতা জিতু কামালকে ঘিরে বিতর্ক শুরু হয়। ‘এরাও মানুষ’ ছবির পরিচালক ও প্রযোজকের পক্ষ থেকে অভিযোগ ওঠে, জিতু নাকি হঠাৎ করেই ছবির কাজ ছেড়ে দেন এবং কাজে সহযোগিতা করেননি। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা শুরু হয় টলিপাড়ায়। তবে জিতু পরে এক সাক্ষাৎকারে দাবি করেন, ঘটনার আসল চিত্র একেবারেই আলাদা। তাঁর কথায়, তাঁকেই নাকি অপমান করা হয়েছে এবং খারাপ ভাষায় কথা বলা হয়েছে। নিজের বক্তব্য প্রমাণ করার জন্য তিনি কিছু তথ্যও সামনে আনেন।

ফলে পুরো ঘটনাকে ঘিরে বিভ্রান্তি আরও বাড়ে। এরই মধ্যে ২৯ মার্চ দুঃসংবাদ ছড়িয়ে পড়ে। শুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য তৈরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ শুরু হয় বিভিন্ন মহলে। এই সময় জিতু কামাল নিজের মতো করে প্রতিবাদ জানান, নিজের ছবিতে মালা পরিয়ে প্রতীকীভাবে প্রতিবাদ করেন তিনি। তাঁর এই পদক্ষেপ অনেকের কাছে অস্বস্তিকর বলে মনে হলেও, জিতু জানান তিনি নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করেছেন।

তিনি মনে করেন, অনেক সময় বড় গোষ্ঠী একক মানুষের পাশে দাঁড়ায় না, তাই তিনি নিজের মতো করেই প্রতিবাদ করেছেন। এই ঘটনার কিছুদিন পর নতুন করে বিতর্ক শুরু হয় অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যের মন্তব্য ঘিরে। তিনি দাবি করেন, আর্টিস্ট ফোরামের কাছে নাকি জিতু পায়ে ধরে ক্ষমা চেয়েছেন। এমনকি তিনি আরও বলেন, তিনি যদি সেই জায়গায় থাকতেন, তাহলে জিতুকে ক্ষমা করতেন না। এই বক্তব্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন জিতু কামাল। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সরাসরি মৌসুমীর বক্তব্যের প্রতিবাদ জানান।

তাঁর বক্তব্য, এই ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। ভিডিও বার্তায় জিতু জানান, তিনি আর্টিস্ট ফোরামের ডাকে একটি বৈঠকে গিয়েছিলেন। তাঁর ধারণা ছিল, সেখানে তাঁর অভিযোগ নিয়ে আলোচনা হবে। কিন্তু বাস্তবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা হয় এবং সেখানে তিনি নিজের মতামত দেন। তিনি আরও বলেন, সেই বৈঠকে উপস্থিত একাধিক সিনিয়র শিল্পী ও প্রযোজক পুরো ঘটনা জানেন। তাঁর দাবি, তিনি কোনও সময় কারও কাছে ক্ষমা চাননি, কারণ তিনি কোনও ভুল করেননি।

যদি কখনও ভুল করেন, তাহলে অবশ্যই ক্ষমা চাইবেন, কিন্তু এখানে সে রকম কিছু হয়নি বলেই তিনি মনে করেন। শেষে জিতু কামাল মৌসুমী ভট্টাচার্যকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, তিনি যেন প্রমাণ করেন কোথায় এবং কবে তিনি ক্ষমা চেয়েছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অকারণে মিথ্যে কথা বলা উচিত নয় এবং এই ধরনের আচরণ বন্ধ করা দরকার। পাশাপাশি তিনি বলেন, শুধুমাত্র মহিলা বলে তিনি সম্মান দেখাচ্ছেন, কিন্তু এর মানে এই নয় যে মিথ্যে অভিযোগ মেনে নেবেন। জিতুর এই বক্তব্য প্রকাশ্যে আসার পর এখনও পর্যন্ত মৌসুমী ভট্টাচার্যের পক্ষ থেকে নতুন কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Piya Chanda

                 

You cannot copy content of this page