টলিউডে আবারও বিতর্কের আগুন জ্বলছে। অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, আট বছর আগে তিনি একটি ধারাবাহিকে কাজ করছিলেন এবং সেই সময় তিন মাসের পারিশ্রমিকও পায়নি। কনীনিকার অভিযোগ অনুযায়ী, কাজের পরেও প্রযোজনা সংস্থা তাঁকে টাকা দিতে অস্বীকার করেছিল। বিশেষ কমিটি বসিয়ে বলা হয়েছিল যে, তাঁকে এক টাকাও দেওয়া হবে না। এই ঘটনা প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে শোরগোল পড়েছে।
কনীনিকা আরও বলেন, তিনি তখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং শারীরিক সমস্যা বাড়ছিল। পারিশ্রমিক না পাওয়ার কারণে তিনি বড় ধরনের আর্থিক সমস্যায় পড়েছিলেন। কনীনিকা লিখেছেন, “অভাব কাকে বলে, আমি বাচ্চা পেটে সেই কষ্ট ভুগেছি।” তিনি জানিয়েছেন যে, টাকা পাওয়ার জন্য কেস করার পরামর্শ দেওয়া হলেও শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। এই সব স্মৃতি মনে পড়ে তিনি বললেন যে, সব ভুলে যাওয়া গেলেও এখন আর মেনে নেওয়া যায় না।
এই অভিযোগের প্রেক্ষিতে টলিউডে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এর আগে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস এবং লীনা গাঙ্গুলির বিরুদ্ধে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ ওঠে। শুটিং ফ্লোরে অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির অকালমৃত্যুর পর এই বিষয়টি আরও তীব্র হয়। শিল্পী ফোরাম ও ফেডারেশন এই ঘটনার তদন্ত শুরু করেছে। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় কনীনিকার পোস্টে কমেন্ট করে নিশ্চিত করেছেন যে, ঘটনা ঘটেছিল “অন্দরমহল” ধারাবাহিকের সময়।
“অন্দরমহল” জি বাংলায় সম্প্রচারিত হত এবং কনীনিকা মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। ধারাবাহিকটির লেখিকা ও প্রযোজক ছিলেন লীনা গাঙ্গুলি। কনীনিকা স্পষ্ট করে বলেননি নাম, তবে নেটিজেনরা ও সময়ের তথ্য মিলিয়ে বুঝে গিয়েছেন বিষয়টি কার সাথে সম্পর্কিত। কনীনিকার পোস্টের পর লীনা গাঙ্গুলি ও তাঁর প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে টলিউড থেকে ব্যান করা হয়েছে। এছাড়াও অর্গানিক স্টুডিওকেও ব্যান করা হয়েছে।
আরও পড়ুনঃ “ছোটখাটো বিষয়েও আ’ঘাত পাই” আবেগী স্বীকারোক্তি রুক্মিণী মৈত্রের! মানসিক শক্তির গোপন রহস্য দেব! অভিনেত্রীর খোলামেলা মন্তব্যে উঠে এল সম্পর্কের অজানা দিক?
এছাড়াও টলিপাড়ার অনেক তারকা এবার মুখ খুলেছেন এবং নিজেদের অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। কনীনিকার এই পোস্টের পর আরও আলোচনার সৃষ্টি হয়েছে। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় তাঁর সাহসী পদক্ষেপকে সমর্থন জানাচ্ছেন। শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা ও পারিশ্রমিক সংক্রান্ত সমস্যা এখন টলিউডের বড় ইস্যুতে পরিণত হয়েছে। এই ঘটনার পর অভিনেত্রী ও প্রযোজনা সংস্থা সম্পর্কিত আরও তদন্ত আশা করা হচ্ছে।
