জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘স্কিনটোন একদম কালো ছিল! উড়ে পুরুত যাকে বলে! ক্রিম মেখে, ক্যাপসুল খেলে ফর্সা হয়েছিলেন!’ ফুটেজ পেতে মহানায়ককে নিয়ে মিথ্যাচার করছেন নাতনি নবমিতা, রোষ নেট পাড়ায়

উত্তম কুমারকে নিয়ে মন্তব্যে বিতর্ক! নাতনি নবমিতার বক্তব্য ঘিরে শুরু তুমুল আলোচনা
মহানায়ক উত্তম কুমারকে নিয়ে করা এক মন্তব্যের জেরে বিতর্কের মুখে পড়েছেন তাঁর নাতনি নবমিতা চট্টোপাধ্যায়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দাদুকে নিয়ে তাঁর কিছু মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিস্তর আলোচনা। কেউ তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন, আবার কেউ তীব্র সমালোচনাও করেছেন।

সাক্ষাৎকারে নবমিতা ব্যক্তিগত স্মৃতি ও পারিবারিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাঁর বক্তব্যের কিছু অংশ নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই নানা ব্যাখ্যা সামনে আসতে থাকে। অনেকের দাবি, মহানায়ককে নিয়ে এমন মন্তব্য করা উচিত হয়নি। অন্যদিকে, একাংশের মতে, তিনি নিজের অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন।

কি বলেছেন নবমিতা? সম্প্রতি একটি পডকাস্টে দাদু অর্থাৎ মহানায়ক উত্তম কুমারকে নিয়ে মুখ খুলে ছিলেন তিনি। সেখানেই তিনি বলেন, “বললে কেউ বিশ্বাস করবে না। কিন্তু দাদু ভীষণ কালো ছিলেন। উড়ে পুরুত বলতে যা বোঝায়, আমার কাছে পুরোনো ছবি আছে” নবমিতা আর‌ও বলেন, “একদম। সেটা সাদা করেছে বিভিন্ন ক্রিম মেখে, ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে কিছু ক্যাপসুল খেয়ে, উনি নিজেকে অনেক বেশি নারচার করেছেন।” আর তার এই মন্তব্যেই শুরু হয়েছে বিতর্ক।

অনেকেরই দাবি তিনি কোনোভাবেই কালো ছিলেন না শুধুমাত্র ফুটেজ খেতে এমন কথা বলছেন নবমিতা। কেউ কেউ বলছেন ভাট বকছেন তিনি। বিতর্ক বাড়তে শুরু করতেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মত প্রকাশ হতে থাকে। উত্তম কুমারের অনুরাগীদের একাংশ ক্ষোভ উগরে দেন। আবার অনেকে মনে করেন, কোনও ব্যক্তির পারিবারিক অভিজ্ঞতা প্রকাশ করার অধিকার রয়েছে এবং তা নিয়ে অযথা বিতর্ক তৈরি করা ঠিক নয়।

ঘটনাকে কেন্দ্র করে উত্তম কুমারের নাম ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। যদিও নবমিতা চট্টোপাধ্যায়ের মন্তব্যের পর এই বিতর্ক নিয়ে পরিবারের অন্য সদস্যদের পক্ষ থেকে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে জল্পনা আরও বেড়েছে।

সব মিলিয়ে নবমিতা চট্টোপাধ্যায়ের বক্তব্য ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচিত বিষয়। ভবিষ্যতে তিনি এই প্রসঙ্গে নতুন করে কোনও ব্যাখ্যা দেন কি না, সেদিকেই নজর রয়েছে সকলের।

Piya Chanda

                 

You cannot copy content of this page