বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ স্বস্তিকা ঘোষের (Swastika Ghosh) অভিনয়জীবনের পথচলায় সবচেয়ে বড় মোড় এনে দিয়েছিল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। সেই ধারাবাহিকের দীপা চরিত্রে অভিনয় করেই দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। বর্তমানে জি বাংলার নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’-তে সম্পূর্ণ নতুন চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ছোটপর্দায় এবার তাঁর সঙ্গী হয়েছেন ‘জগদ্ধাত্রী’ খ্যাত অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়। নতুন জুটি নিয়ে দর্শকদের মধ্যেও কৌতূহল কম নয়। তবে নতুন সফর শুরু করলেও নিজের পুরনো অধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা ভুলে যাননি স্বস্তিকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পাশাপাশি বসেই নানান প্রশ্নের উত্তর দিচ্ছিলেন স্বস্তিকা ও সৌম্যদীপ। সেখানে নতুন ধারাবাহিকের অভিজ্ঞতা, কাজের প্রস্তুতি থেকে শুরু করে অভিনয়জীবনের নানা বিষয় উঠে আসে। কথোপকথনের এক পর্যায়ে স্বস্তিকার কাছে জানতে চাওয়া হয় তাঁর বর্তমান যাত্রা নিয়ে অনুভূতির কথা। তখনই অভিনেত্রী স্পষ্ট করে বুঝিয়ে দেন, জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করলেও তাঁর হৃদয়ে বিশেষ জায়গা জুড়ে রয়েছে সেই ধারাবাহিক, যেখান থেকে তাঁর জনপ্রিয়তার প্রকৃত শুরু।
এই প্রসঙ্গেই স্বস্তিকা বলেন, “আমি ভীষন খুশী এই চরিত্রটা করতে পেরে, তবে আজীবন আমি ‘অনুরাগের ছোঁয়া’ আর স্টারের কাছে কৃতজ্ঞ থাকব। মন থেকে অনুভব করি যে আজকে যতটা যা হতে পেরেছি বা যা শিখতে পেরেছি সবটাই ওখান থেকে। ওই সিরিয়ালটা না করলে এটা পেতাম না।” অভিনেত্রীর এই বক্তব্যে স্পষ্ট, নতুন চ্যানেলে কাজ করলেও নিজের সাফল্যের শিকড় কোথায়, তা তিনি কখনও অস্বীকার করতে চান না। বরং সেই অভিজ্ঞতাকেই তিনি নিজের এগিয়ে চলার শক্তি বলে মনে করেন।
স্বস্তিকার কথার সঙ্গে একমত হতে দেখা যায় সৌম্যদীপকেও। তাঁর মতে, একজন শিল্পীর জীবনের প্রতিটি কাজই পরবর্তী পথ তৈরিতে সাহায্য করে। কোনও অভিজ্ঞতাই আলাদা নয়, বরং সবকিছুই একে অপরের সঙ্গে যুক্ত। তাই অতীতের সাফল্য, শিক্ষা এবং সংগ্রামই ভবিষ্যতের নতুন সুযোগের দরজা খুলে দেয়। স্বস্তিকার ক্ষেত্রেও বিষয়টি যে ঠিক তেমনই, সেটাই ইঙ্গিত করেছেন অভিনেতা। বর্তমানে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’-তে নতুন জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে প্রতিদিন।
আরও পড়ুনঃ ভালোবাসার নামে প্রতা’রণা, বিয়ের পর অ’ত্যাচার, ভেঙে পড়া এক নারীর জীবন…নারী নির্যাত’নের গল্প কি এখনও দর্শকদের সবচেয়ে বেশি টানে? রূপ গিনির ওপর অ’ত্যাচার করতেই টিআরপিতে ঝড় তুলেছিল ‘ইচ্ছে পুতুল’, এবার খেয়ার জীবনে সায়ন্তনের নির্যা’তনের অধ্যায় শুরু হতেই শীর্ষে ‘জোয়ার ভাঁটা’! কি মনে হয় আপনাদের?
কিন্তু সেই সঙ্গে আলোচনায় উঠে এসেছে স্বস্তিকার এই অকপট স্বীকারোক্তিও। জি বাংলার পর্দায় নতুন চরিত্রে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ থাকলেও, মন থেকে তিনি এখনও পড়ে আছেন স্টারের ‘অনুরাগের ছোঁয়া’র দিনগুলোতে। যে ধারাবাহিক তাঁকে পরিচিতি, ভালোবাসা এবং আত্মবিশ্বাস এনে দিয়েছিল, তার প্রতি কৃতজ্ঞতাই যেন আবারও প্রকাশ পেল অভিনেত্রীর কথায়। তবে, আপনাদের মতে কোন জুটি সেরা? সৌম্যদীপ ও স্বস্তিকা, নাকি দিব্যজ্যোতি ও স্বস্তিকা?
