কোন‌ও প্রেম নেই ওনলি গেম! প্রেমের গল্পে কি তবে পর্দা পড়ল? নন্দিনীর সঙ্গে ঘ’নিষ্ঠতা কি শুধুই গেমপ্ল্যান, রাজবীরকে নিয়ে বি’স্ফো’রক দাবি নিরঞ্জনের!

বিগ বস বাংলার খেলা যত শেষের দিকে এগোচ্ছে, ততই বদলে যাচ্ছে প্রতিযোগীদের সম্পর্কের সমীকরণ। বিশেষ করে রাজবীর দে-কে ঘিরে এখন নতুন করে শুরু হয়েছে আলোচনা। শোয়ের প্রথম দিকে যাঁকে সামান্য বিষয়েও রেগে যেতে দেখা যেত, সেই রাজবীরকেই ইদানীং বেশ শান্ত স্বভাবের মনে হচ্ছিল। অন্যদিকে, নন্দিনী দত্তের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এবং প্রেমের সমীকরণও নজর কেড়েছিল দর্শকদের। কিন্তু রাজবীরের এই পরিবর্তন কি সত্যিই মনের বদল, নাকি পুরোটাই বিগ বস জেতার কৌশল? এবার সেই প্রশ্নই তুললেন প্রতিযোগী নিরঞ্জন মণ্ডল। তাঁর দাবি, দর্শকদের মন জেতার জন্যই নাকি নিজের পুরনো স্বভাব বদলে ফেলেছেন রাজবীর। আর নন্দিনীর সঙ্গে তাঁর প্রেমের গল্পও নাকি সেই গেমপ্ল্যানেরই একটি অংশ! নিরঞ্জনের এমন মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই নতুন করে চর্চা শুরু হয়েছে বিগ বসের বাড়িতে।

শোয়ের শুরুর দিকে রাজবীরের মেজাজ ছিল একেবারেই অন্যরকম। সামান্য বিষয়েও তাঁকে উত্তেজিত হতে দেখা যেত। কথায় কথায় রেগে যাওয়া কিংবা অন্য প্রতিযোগীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়া ছিল তাঁর খেলার অন্যতম আলোচিত দিক। কিন্তু সময়ের সঙ্গে যেন অনেকটাই বদলে যান তিনি। বিশেষ করে নন্দিনী দত্তের সঙ্গে তাঁর সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পর রাজবীরের আচরণে পরিবর্তন নজরে আসে। দুজনের খুনসুটি, একসঙ্গে সময় কাটানো এবং প্রেমের নানা মুহূর্ত নিয়ে দর্শকদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছিল। অনেকেই তাঁদের জুটিকে পছন্দ করতে শুরু করেন। কিন্তু নিরঞ্জন এই সম্পর্ককে একেবারেই অন্যভাবে দেখছেন। তাঁর মতে, রাজবীরের এই শান্ত হয়ে যাওয়া এবং নন্দিনীর সঙ্গে ঘনিষ্ঠতা কোনও স্বাভাবিক পরিবর্তন নয়। বরং দর্শকদের কাছে নিজের ভাবমূর্তি ভালো করার জন্যই এমন আচরণ করছেন তিনি।

নিরঞ্জনের আরও দাবি, বিগ বসের ট্রফি জেতার লক্ষ্যেই রাজবীর নিজের খেলার ধরন বদলে ফেলেছেন। প্রথমদিকে যে আগ্রাসী স্বভাব তাঁর মধ্যে দেখা যেত, এখন সেটি অনেকটাই আড়াল করার চেষ্টা করছেন। নন্দিনীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেও দর্শকদের আবেগকে নিজের দিকে টানতে চাইছেন বলে মনে করেন নিরঞ্জন। তবে এই অভিযোগের কোনও সত্যতা এখনও প্রমাণিত হয়নি। রাজবীরের নিজের বক্তব্যেও এমন কোনও ইঙ্গিত মেলেনি যে নন্দিনীর সঙ্গে তাঁর সম্পর্ক শুধুই খেলার কৌশল। ফলে নিরঞ্জনের মন্তব্যকে আপাতত তাঁর ব্যক্তিগত পর্যবেক্ষণ হিসেবেই দেখা হচ্ছে। কিন্তু এই বক্তব্যের পর দর্শকদের মধ্যেও প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজবীরের কোন রূপটি আসল? প্রথম দিকের রাগী রাজবীর, নাকি সাম্প্রতিক সময়ের শান্ত ও প্রেমিক রাজবীর?

এদিকে, নিরঞ্জনের এই অভিযোগের পর ‘টিকিট টু ফিনালে’ টাস্কে রাজবীরের আচরণ নতুন করে আলোচনায় এসেছে। বেশ কিছুদিন শান্ত থাকার পর এই গুরুত্বপূর্ণ টাস্কে তাঁকে আবার পুরনো মেজাজে দেখা যায়। টাস্ক চলাকালীন নিজের শারীরিক শক্তি প্রয়োগ করতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, খেলা শেষ হওয়ার পর নিরঞ্জন, দুর্নিবার এবং মনামীর সঙ্গেও তুমুল বচসায় জড়িয়ে পড়েন তিনি। ফলে যাঁরা ভেবেছিলেন রাজবীর হয়তো সত্যিই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শিখেছেন, তাঁদের মনেও নতুন করে সংশয় তৈরি হয়েছে। নিরঞ্জনের বক্তব্যের সঙ্গে রাজবীরের এই আচরণের মিল খুঁজে পাচ্ছেন দর্শকদের একাংশ। যদিও অন্যদের মতে, গুরুত্বপূর্ণ টাস্কে উত্তেজিত হয়ে পড়া স্বাভাবিক। তাই একটি ঘটনার ভিত্তিতে তাঁর সম্পূর্ণ খেলার কৌশল বিচার করা ঠিক নয়।

সব মিলিয়ে বিগ বস বাংলার বাড়িতে এখন আলোচনার কেন্দ্রে রাজবীরের বদলে যাওয়া আচরণ এবং নন্দিনীর সঙ্গে তাঁর সম্পর্ক। নন্দিনী ইতিমধ্যেই বাড়ি থেকে বিদায় নিয়েছেন। ফলে তাঁর অনুপস্থিতিতে রাজবীরের খেলার ধরন কোন দিকে যায়, সেটাও দেখার বিষয়। নিরঞ্জনের অভিযোগ কি সত্যিই রাজবীরের খেলার ভিতরের কোনও অজানা দিক সামনে আনল? নাকি ফাইনালের দৌড়ে প্রতিযোগীদের মধ্যে একে অপরকে দুর্বল করার চেষ্টা চলছে? বিশেষ করে টিকিট টু ফিনালে ঘিরে যখন প্রত্যেকেই নিজের জায়গা পাকা করতে মরিয়া, তখন এমন অভিযোগ যে খেলার উত্তাপ আরও বাড়াবে, তা বলাই যায়। শেষ পর্যন্ত রাজবীর নিজের পুরনো স্বভাব নিয়ন্ত্রণ করে ফাইনালে পৌঁছতে পারেন কি না, এখন সেদিকেই নজর দর্শকদের।

Piya Chanda

                 

You cannot copy content of this page