জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘অন্য পুরুষের এঁটো খেতে কেমন লাগে?’ ইপ্সিতার প্রাক্তন অর্ণবকে নিশানা করে বি’স্ফো’রক পোস্ট আর এক প্রাক্তন শাশ্বতীর! কেন‌ মুছলেন পোস্ট?

টেলিপাড়ায় ফের সম্পর্কের জটিলতা ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শাশ্বতী বসুর নাম জড়িয়েছিল। তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন থাকলেও দুজনেই প্রকাশ্যে সে বিষয়ে বিশেষ কিছু বলেননি।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট করে হঠাৎ করেই অর্ণবকে নিশানা করেন শাশ্বতী। নিজের পোস্টে সরাসরি অর্ণবের নাম উল্লেখ করে তিনি তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁর সেই মন্তব্য ঘিরে মুহূর্তের মধ্যেই সমাজমাধ্যমে শুরু হয় নতুন বিতর্ক।

শাশ্বতীর দাবি, অর্ণবের বর্তমান পরিস্থিতি তাঁর নিজের কাজেরই ফল। পোস্টে অত্যন্ত কড়া ভাষা ব্যবহার করে প্রাক্তন সম্পর্ক নিয়ে মন্তব্য করেন তিনি। তবে সেই পোস্ট প্রকাশ্যে আসার কিছু সময়ের মধ্যেই তা সমাজমাধ্যম থেকে মুছে দেন শাশ্বতী।

প্রসঙ্গত, ইপ্সিতার সঙ্গে অর্ণবের সম্পর্ক এবং বিয়ে ভেঙে যাওয়ার পর তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বারবার আলোচনা হয়েছে। পরবর্তীতে শাশ্বতীর সঙ্গে অভিনেতার সম্পর্কের জল্পনাও ছড়ায়। বর্তমানে ব্যক্তিগত জীবনের নানা চর্চার মাঝেও নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অর্ণব।

এখন অর্ণবকে দেখা যাচ্ছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকে। শাশ্বতীর সাম্প্রতিক পোস্টটি অভিনেতার বর্তমান ব্যক্তিগত জীবন বা অন্য কোনও সম্পর্কের দিকে ইঙ্গিত করছে কি না, তা নিয়ে চলছে জল্পনা। যদিও এই বিষয়ে অর্ণবের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Piya Chanda

                 

You cannot copy content of this page