জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Tollywood

Tollywood Couple Marriage: নতুন বছরে চুপিসারে বিয়ে সারলেন এই দুই জনপ্রিয় টলিউড তারকা! ভক্তদের থেকে লুকিয়ে হল চার হাত এক

কিছুদিন আগেই সাত পাঁকে বাধা পড়লেন ‘তোমায় আমায় মিলে’র অভিনেত্রী রুশা চ্যাটার্জি। অন্যদিকে নতুন জীবন শুরু করেছেন ‘ইষ্টিকুটুম’এর বাহা ওরফে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এরমাঝেই আরও দুই জনপ্রিয় মুখ একসঙ্গে জীবন শুরু করতে চলেছেন।

বহুদিন ধরে তাঁরা একসঙ্গে গানের জগতে হেঁটে চলেছেন। এবার তাঁরা পা বাড়ালেন জীবনের এক নতুন স্বাদ নিতে। সাত পাঁকে বাধা পড়লেন শুভম ব্যানার্জি ও সোমচন্দা ভট্টাচার্য। বহুদিন ধরেই তাঁরা প্রেম করছিলেন। একসঙ্গে অনেক গান গেয়েছেন তাঁরা।

অনেক শো একসঙ্গে করেছেন তাঁরা। পুরোনো-নতুন গানের মেলবন্ধন করেছেন তাঁরা। বাংলা গানের পাশাপাশি হিন্দি গানও গেয়েছেন তাঁরা। পুরোনো গানে নতুন সুর দিয়ে মজিয়েছেন শ্রোতাদের।

একসঙ্গে চলতে চলতে একে ওপরের প্রেমে পড়েছেন তাঁরা। এবার নতুন বছরে সেই সম্পর্কের পূর্ণতা দিলেন তাঁরা। পরিজনদের সকলের উপস্থিতিতে ঘটে করেই সারলেন বিয়ে। সোশ্যাল মিডিয়ায় এই নতুন খবর সকলকে জানান শুভম ও সোমচন্দা দুজনেই।

পাশাপাশি সোমচন্দা এই সুন্দর মুহূর্তের নানান ছবি পোস্ট করেন। প্রি ওয়েডিং থেকে শুরু করে আশীর্বাদ ও বিয়ে -প্রতিমুহূর্তের নানান ছবি তিনি শেয়ার করেন। যা পোস্ট হওয়ার পরোক্ষনে কম্যান্ট বক্স দর্শকদের শুভেচ্ছায় ভোরে যায়।

Ratna Adhikary

                 

You cannot copy content of this page