জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

৭২ ঘণ্টার মধ্যে টলিউড থেকে উঠে যাচ্ছে ব্যান কালচার! ব্যান শিল্পীরা শিগগিরই ফিরবেন কাজে, কথা দিলেন ইন্ডাস্ট্রির ‘মেগাস্টার’ দেব?

টলিউডে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর শিল্পীদের নিরাপত্তা এবং ব্যান বিষয়টি নিয়ে তীব্র আলোচনা হয়েছে। ফেডারেশন, ইম্পা, আর্টিস্ট ফোরাম এবং প্রযোজক ও চ্যানেল কর্তৃপক্ষ এক সঙ্গে মিটিং করেছে স্টুডিওতে। এই বৈঠকে শুধু শিল্পীদের নিরাপত্তা নিশ্চিতকরণ নয়, ব্যানের বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। দেব মিটিং শেষে জানান, “যাঁরা ব্যান হয়ে আছেন, তাঁদের ৭২ ঘণ্টার মধ্যে কাজে ফিরতে দেওয়া হবে। প্রসেনজিৎ দা তাঁদের সঙ্গে কথা বলবেন এবং পরে বিষয়টি চূড়ান্ত করা হবে। কাজ নেই যাদের, তাঁরা বিষয়টা বুঝবেন।”

দেব আরও বলেন, “আমরা একদিনের জন্য বন্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আমরা ব্যান বা নন-কো-অপারেশন কালচারের বাইরে থাকতে চাই। কিন্তু যা ঘটেছে তার থেকে দূরে থাকা সম্ভব নয়। যে প্রযোজনা সংস্থার সঙ্গে সমস্যা হয়েছে, তাদের সঙ্গে আমরা কাজ বন্ধ রাখব যতক্ষণ তারা নিজের দোষ প্রমাণ করতে পারবে না।” তিনি উল্লেখ করেন, যে সমস্ত অভিনেতা ও পরিচালক বর্তমানে ব্যানড, তাঁদের অবস্থানও এই বৈঠকে আলোচিত হয়েছে। সুপারস্টার দেব বলেন, “আমরা আর শুধু আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই। আমরা একটি পরিবার। অনেক শিল্পী ও পরিচালক দীর্ঘদিন ধরে ব্যানড ছিলেন। বুম্বা দা ৭২ ঘণ্টার মধ্যে ব্যান উঠানোর আশ্বাস দিয়েছেন।”

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘটেছিল ২৯ মার্চ, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন তালসারির সমুদ্রে। মৃত্যুর পর শিল্পী ও টেকনিশিয়ানদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। একই সঙ্গে প্রযোজনা সংস্থার বিভিন্ন ব্যক্তির মন্তব্য বিভ্রান্তি তৈরি করেছে। আর্টিস্ট ফোরামের পাঠানো চিঠির যথাযথ জবাবও পাওয়া যায়নি। রাহুলের শেষকৃত্যে প্রযোজনা সংস্থার কেউ উপস্থিত ছিলেন না। বরং শুটিং তৃতীয় সিজনের নতুন কাস্ট নিয়ে শুরু করা হয়, যা শিল্পী ও কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি করে।

এরপর কলকাতার রিজেন্ট পার্ক থানায় এবং তালসারিতে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও। নিরাপত্তা নিশ্চিত না হলে ৬ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত কর্মবিরতি ডাক দেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকেই টলিপাড়া স্তব্ধ ছিল। শিল্পীরা এই মঞ্চে একতাবদ্ধ হয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে সকল সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্ত শিল্পীদের নিরাপত্তা এবং সম্মানের বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার লক্ষ্যে নেওয়া হয়েছে।

মিটিং শেষে ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ইম্পা টিভি প্রযোজক ও চ্যানেল কর্তৃপক্ষের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে ব্যান করা হবে। পাশাপাশি ব্যান হওয়া শিল্পীরা শিগগিরই কাজে ফিরবেন। দেব বলেন, “কাজে না দেওয়া এমন কষ্টজনক। যাদের কাজ নেই তারা বিষয়টা বুঝবে। তবে বুম্বা দা ও স্বরূপের সঙ্গে বিষয়টি চূড়ান্ত করবেন।” ফলে টলিউডে ব্যান কালচারের অবসান ঘটছে এবং শিল্পীদের নিরাপত্তা ও কাজের পরিবেশ পুনরায় নিশ্চিত করা হচ্ছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page