বাড়ির রান্নাঘরেই যে অনেক সময় রেস্তরাঁর স্বাদকে টক্কর দেওয়া যায়, সেটা আমরা অনেকেই ভুলে যাই। বিশেষ করে কাটলেটের মতো একটা জনপ্রিয় খাবারের নাম শুনলেই বাইরে গিয়ে খাওয়ার কথা মনে হয়। অথচ সামান্য কিছু উপকরণ আর অল্প সময় হাতে থাকলেই খুব সহজে বাড়িতেই তৈরি করা যায় দারুণ সুস্বাদু মাছের কাটলেট (Fish Cutlet), যা স্বাদে একেবারে দারুন লাগবে।
এই কাটলেটের বিশেষত্ব হলো এর ভেতরের পুর। মাংসের কিমা আগে পরিষ্কার করে নিয়ে হালকা ভাপিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না থাকে। এরপর পেঁয়াজ কুচি তেলে ভেজে তার সঙ্গে কিমা মিশিয়ে একটু নুন দিয়ে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যায় মজাদার পুর। এই অংশটাই কাটলেটের স্বাদকে আলাদা করে তোলে, তাই এটাকে ঠিকমতো ভাজা খুব গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, কাটলেটের বাইরের স্তর তৈরি করতে সেদ্ধ আলু আর রুই মাছ ব্যবহার করা হয়। মাছ আগে লেবুর রস আর নুন দিয়ে সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে ভালো করে চটকে নিতে হবে। তার সঙ্গে আলু মিশিয়ে দিলে একটা নরম মিশ্রণ তৈরি হবে। এর মধ্যে আদা-পেঁয়াজের রস, ধনেপাতা কুচি আর ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে স্বাদে ভারসাম্য থাকে।
এরপর এই মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে কাটলেটের আকারে গড়ে তার ভেতরে কিমার পুর ভরে দিতে হবে। বাইরের অংশটা মজবুত করতে ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে ভালো করে। এই ধাপটা কাটলেটকে তাঁর আসল পরিচয় দেয়, যার জন্য খেতে বেশ মজার লাগে। তাই ঠিক করে করতে হবে অবশ্যই।
আরও পড়ুনঃ প্রভাবশালী নায়কের হাত মাথার উপর থেকে সরতেই, একের পর এক ছবিতে বাদ! টলিপাড়ার আলোচিত নায়িকাকে ঘিরে জল্পনা তুঙ্গে! বলিপাড়ার নায়কের সঙ্গে সম্পর্কেই কি শেষ হচ্ছে কেরিয়ার?
সবশেষে গরম ডুবো তেলে ভাজা হলেই তৈরি হয়ে হবে লোভনীয় মাছের কাটলেট। বাইরে মচমচে আর ভেতরে নরম ও রসালো এই খাবার গরম গরম পরিবেশন করলেই তার আসল স্বাদ পাওয়া যায়। চায়ের সঙ্গে বা হালকা জলখাবার হিসেবে এটি দারুণ মানিয়ে যায়, আর একবার বাড়িতে বানালে বাইরে খাওয়ার ইচ্ছেই করবে না। তাহলে কবে বানাচ্ছেন এই সহজ রেসিপি?
