জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

চেনা ডিমের অচেনা রূপ! ডিমপ্রেমীরা আজই বানিয়ে ফেলুন, ভাইরাল ‘হট হানি এগস’! জেনে নিন, সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা এই রেসিপি!

রান্নাঘরে খুব বেশি কিছু না থাকলেও যদি ডিম থাকে, তাহলে বেশ কিছু সুস্বাদু পদ বানিয়ে ফেলা যায় এই বিশ্বাসটা অনেকেরই। কারণ ডিম এমন একটি উপাদান যা একঘেয়েমি ভাঙতে জানে। কখনও সাদামাটা ভাজা, কখনও ঝোল, আবার কখনও একটু নতুন কায়দায় বানানো প্রতিটিতেই আলাদা মজা। তাই ব্রেকফাস্ট হোক বা রাতের খাবার, ডিম অনেকের কাছেই মাছ বা মাংসের থেকেও প্রিয়। কিন্তু কতদিন আর খাবেন সেই একই রকম পদ?

সম্প্রতি নতুন এক ডিমের রেসিপি বেশ জনপ্রিয়তা পেয়েছে ইন্টারনেটে, নাম ‘হট হানি এগস’ (Hot Honey Eggs)। এই পদটির বিশেষত্ব হলো এর স্বাদের ভিন্নতা। একদিকে মধুর হালকা মিষ্টি, অন্যদিকে চিলি অয়েলের ঝাঁঝ আর তার সঙ্গে চিজের নরম ক্রিমি টেক্সচার মিলিয়ে একেবারেই অন্যরকম অভিজ্ঞতা। খেতে গেলে বুঝতে পারবেন যে এটি শুধুমাত্র একটি সাধারণ ডিমের পদ নয় বরং একটু আধুনিক, একটু স্বাস্থ্যকর আর বেশ সুস্বাদু খাবার।

এই পদটি বানানোও খুব জটিল নয়। প্রথমে একটি প্যানে মধু দিয়ে গরম করতে হবে, তারপর তার উপর চিজ ছড়িয়ে দিন ইচ্ছে মতো। এরপর দুটি ডিম সরাসরি ভেঙে দিয়ে পোচের মতো করে রান্না করে নিন। শেষে একটু চিলি অয়েল ছড়িয়ে দিলে স্বাদটা আরও ভালো হবে। এরপর ডিম সঠিকভাবে সেদ্ধ হলে সেটিকে আলতো করে ভাঁজ করে নিন, যাতে নিচে হালকা ক্যারামেলাইজড একটি স্তর তৈরি হয়।

প্রসঙ্গত, পুষ্টিগুণের দিক থেকেও এই পদটি খারাপ নয়। ডিম ও চিজ মিলিয়ে এতে ভালো পরিমাণ প্রোটিন পাওয়া যায়, যা শরীরের জন্য উপকারী। তবে একই সঙ্গে এতে ফ্যাটের পরিমাণও কম নয়, বিশেষ করে চিজ এবং তেলের কারণে। তাই যারা প্রতিদিনের ক্যালোরি হিসেব করে খান, তাদের জন্য এটি মাঝে মধ্যে খাওয়াই ভালো। পরিমিতি বজায় রাখলে স্বাদ আর পুষ্টি, দুটোই উপভোগ করা যাবে।

তাই এক কথায় বলা যায়, যারা ডিম দিয়ে নতুন কিছু ট্রাই করতে ভালোবাসেন, তাদের জন্য এই ‘হট হানি এগস’ একটি দারুণ অপশন হতে পারে। খুব বেশি উপকরণ লাগে না, সময়ও বেশি লাগে না, অথচ স্বাদে থাকে আলাদা চমক। নিজের ঝালের পছন্দ অনুযায়ী চিলি অয়েলের পরিমাণ কম-বেশি করে নেওয়া যায়, তাই এটিকে সহজেই নিজের মতো করে মানিয়ে নেওয়া সম্ভব। আপনি কবে বানাচ্ছেন তাহলে?

Piya Chanda

                 

You cannot copy content of this page