জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“প্যান্টগুলো এত টাইট, রায়ান বসতে গিয়েই হাঁটু ফাটিয়ে ফেলেছে!” “পুরো ছাপ’ড়ি লুক! এরা কি সার্কাস দেখাতে যাচ্ছে?” সম্প্রচার এখনও বাকি, সোনার সংসারের নতুন ঝলক সামনে আসতেই নায়কদের সাজ নিয়ে তুমুল ট্রোল নেটপাড়ায়!

পর্দায় যাদের নিত্যদিন দেখতে পাওয়া যায়, সেইসব তারকারা সাধারণত দর্শকদের কাছে তাদের স্টাইল, গ্ল্যামার আর যেন পারফেক্ট উপস্থিতির প্রতীক। তবে মাঝেমধ্যে এমন কিছু ঘটে, যখন সেই ঝকঝকে উপস্থিতিই উল্টো হাসির খোরাক হয়ে দাঁড়ায়! কোনও পোশাক, কোনও অদ্ভুত সাজ বা মঞ্চের ছোট্ট কোনও মুহূর্ত, সবই কখনও কখনও সমাজ মাধ্যমে হঠাৎ উত্তেজনা সৃষ্টি করতে পারে। আর একবার সেই ছবি বা ভিডিও ভাইরাল হয়ে গেলে, দর্শকদের বিভিন্ন মন্তব্যে জন্ম নেয় নতুন বিতর্ক!

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল, জি বাংলার (Zee Bangla) বার্ষিক সাম্মানিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ‘সোনার সংসার’ (Zee Bangla Sonar Sangsar)। যদিও টেলিভিশনে সম্প্রচার এখনও বাকি। তবে, ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, তাদের প্রিয় ধারাবাহিকের জুটিরা কে কেমন নাচ করল বা কে কটা পুরস্কার পেল ইত্যাদি নিয়ে। চ্যানেলের পক্ষ থেকে ইতিমধ্যে সম্প্রচারের দিনক্ষণ জানানোর পাশাপাশি অনুষ্ঠানের ছোট্ট ছোট্ট ঝলক প্রকাশ্যে এসেছে। আর তা নিয়েই এবার সমাজ মাধ্যমে শুরু হয়েছে অন্যরকম আলোচনা!

গতকাল একটি ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে চ্যানেলের জনপ্রিয় নায়করা প্রায় একই রকম সেজে রয়েছে, হয়তো কোনও পারফরমেন্সের জন্য। তবে, সবার নজর কেড়েছে তাদের পোশাক। ছবিতে নায়কদের চোখে সানগ্লাসের সঙ্গে রয়েছে কালো জ্যাকেট, যার উপর সোনালী রঙের কারুকার্য করা। এছাড়াও রঙিন জুতো এবং জামাও। ছবি দেখে যেমন ব্যাঙ্গ করে একজন বলেছেন, “প্যান্টগুলো এতোই টাইট দিয়েছে। পরিণীতা ধারাবাহিকের নায়ক ‘রায়ান’ প্রথমে বসতে গিয়ে হাঁটু ফাটিয়ে ফেলেছে!

তাই ‘জগদ্ধাত্রী’র স্বয়ম্ভু আলতো করে হাঁটু ঢাকা দিয়ে বসলো, ফেটেছে কিনা জানি না। তবে, বাকিরা ভয়ে দাঁড়িয়ে!” এদিকে আবার কেউ বলছেন, “এমন উদ্ভব পোশাক কেন? এরা কোথায় সার্কাস দেখাতে যাচ্ছে?” অন্যজনের কথায়, “বাবাগো পুরো ছাপ’ড়ি! ‘জোয়ার ভাঁটা’র ঋষিকে সুন্দর লাগছে, তবে বাকিরা হাস্যকর!” এছাড়াও অনেকেই বলছেন, প্রতিবছর একইভাবে সমালোচনার পরেও, এমন পোশাক পরানোর দরকার কি?

এক কথায় বলাই যায়, অনুষ্ঠানটি এখনও টেলিভিশনে সম্প্রচার না হলেও এই একটি ছবি ঘিরেই তৈরি হয়েছে অন্যরকম উত্তেজনা। কেউ মজা করে মন্তব্য করছেন, কেউ আবার পোশাকের স্টাইল নিয়েই প্রশ্ন তুলছেন। তবে এমন ঘটনাই যেন মনে করিয়ে দেয়, তারকাদের প্রতিটি উপস্থিতি কত দ্রুত দর্শকদের নজরে আসে এবং মুহূর্তের মধ্যে তা আলোচনার কেন্দ্রে পরিণত হয়। শেষ পর্যন্ত অনুষ্ঠান সম্প্রচার হলে এই পারফরম্যান্সগুলো দর্শক ঠিক কীভাবে গ্রহণ করেন, সেটাই এখন দেখার বিষয়।

Piya Chanda

                 

You cannot copy content of this page