TRP: পঞ্চমীর বিষাক্ত ছোবল থেকে একটুর জন্য রক্ষা জ্যাস সান্যালের! আবার বেঙ্গল টপারের মুকুট পরলো জগদ্ধাত্রী! “বিষের থেকেও বিষাক্ত বন্দুক আছে আমাদের কাছে” জিতে খেল দেখালো জগ্গু ভক্তরা

বৃহস্পতিবার এলেই সিরিয়াল দর্শকদের বুক থরথর করে কাঁপে কারণ এই দিনেই যে তাদের পছন্দের সিরিয়ালের ভাগ্য নির্ণয় করা হবে। কোন সিরিয়াল ভালো ফল করছে আর কোন সিরিয়ালের ভাগ্যের লিখনে বদল এলো সেটা দেখার জন্যে আজ। তাই বাংলা সিরিয়ালের ক্ষেত্রে এই দিনটি খুব গুরুত্বপূর্ণ।

আজকাল টিআরপি নিয়ে প্রতিযোগিতা যেখানে দিন দিন বেড়েই চলেছে সেখানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে শুধুমাত্র কম টিআরপি পাওয়ার ফলে সেই সিরিয়ালের ভাগ্যে চূড়ান্ত পরিণতি জুটেছে। সিরিয়ালের স্লট পিছিয়ে দেওয়া হয়েছে বা পরিবর্তন করা হয়েছে কিম্বা চিরদিনের মত বিদায় নিয়েছে পর্দা থেকে।

এর আগে এমন অনেক নিদর্শন পেয়েছি আমরা যেখানে মাত্র তিন মাস বা পাঁচ মাস একটা সিরিয়াল চলার পরে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এখন এই বিষয়টা ভীষণ অনিশ্চিত হয়ে পড়েছে আর সেই কারণে দর্শকরা ভীষণ চিন্তায় ভোগে এই দিনটা এলেই।

এদিকে জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালের ভাগ্যে বৃহস্পতি তুঙ্গে। এই নিয়ে পরপর পাঁচবার বেঙ্গল টপার হয়ে দেখালো জ্যাস সান্যাল। এই সপ্তাহে সেরার তালিকায় সবার উপরে রয়েছে এই সিরিয়াল। স্টার জলসার পঞ্চমীকে হাড্ডাহাড্ডি টেক্কা দিয়েছে জি বাংলার জগদ্ধাত্রী।

মাত্র দু পয়েন্টে পিছিয়ে গেছে পঞ্চম। এদিকে অনুরাগের ছোঁয়া, গৌরী এলো, নিম ফুলের মধু সবাই আগের সপ্তাহের মতোই একই জায়গায় রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের সেরার তালিকা।

1.. জগদ্ধাত্রী 8.6

2.. পঞ্চমী 8.4

3.. অনুরাগের ছোঁয়া 8.0

4.. গৌরি এলো 7.8

5.. নিম ফুলের মধু/ খেলনা বাড়ি 7.7

Nira

                 

You cannot copy content of this page