Gouri Elo: গৌরী নাকি দেবী, কোন দেবী ম’দ্য’পান করে? “এবার ঘোমটা কালী গৌরীকে ক্ষমা করবে তো?” ‘গৌরী এলো’র দৃশ্য দেখে রাগে Troll করছে নেটিজেন

বাংলা টেলিভিশনে এই মুহূর্তে জি বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকের জনপ্রিয়তা বেশ ভালো। শুরুর থেকেই একটু অন্য ধারার গল্পের কারণে এই ধারাবাহিকের জনপ্রিয়তা বেশ বৃদ্ধি পেয়েছিল দর্শকদের মধ্যে। প্রসঙ্গত এই সিরিয়ালের গল্প কিছুটা আধ্যাত্মিক। এখানে নায়ক ঈশান এবং নায়িকা গৌরী হল দেবতা হর পার্বতীর আশীর্বাদ প্রাপ্ত। সেই নিয়ে গল্প শুরু হলেও ধারাবাহিক এমন সব উল্টোপাল্টা জিনিস দেখানো হয়েছিল যা নিয়ে প্রায় দিন সোশ্যাল মিডিয়াতে ট্রোল হতে দেখা গিয়েছিল এই ধারাবাহিককে।

প্রসঙ্গত এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী মোহনা মাইতি এবং অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে। তবে জনপ্রিয়তার সাথে সাথে এই ধারাবাহিককে নিয়ে কটাক্ষ এবং সমালোচনাও কম হয়নি সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি আবার একটি দৃশ্যর জন্য ‘গৌরী এলো’ চর্চায় উঠে এলো। তবে এবার আর গৌরীকে দেবীর রূপে প্রমাণ করার জন্য নয় বরং দেবী হয়ে নে’শা করার জন্য।

সম্প্রতি এই ধারাবাহিকে একটি পর্বে দেখা গেছে গৌরী একটি পার্টিতে গিয়ে ভুল করে ম’দ্য’পান করে ফেলে এবং সকলের সামনে ভুলভাল কাজ করতে শুরু করে। বাড়ি থেকে শুরু করে সকল অতিথিদের সামনে সে এমন আবোল তাবোল কাজ করছে দেখে তাকে ঈশান কিছুটা সামলে নিলেও সবাই বুঝতে পারে যে সে নে’শা’গ্রস্ত হয়ে পড়েছে। যার ফলে এবার সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোল হতে শুরু করেছে এই ধারাবাহিক।

এই নিয়ে এক নেটিজেন লিখেছে, “অ্যা’ল’কোহল খেয়ে দূষিত হলো গৌরী দেবী। অ’শ্লী’লতায় ভরপুর করে দিলো পার্টি । মিল হয়ে গেল ঈশান গৌরীর

তবে কি এবার জগৎ উল্টে যাবে?? জানতে হলে দেখতে থাকুন গৌরী এলো”

Nira

                 

You cannot copy content of this page