Soumitrisha Kundoo: ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল আর স্লিভলেস টপ পরে একেবারে মোহময়ী সাজে মিঠাই! মনের মানুষের সঙ্গে ডেটে গেলেন সৌমীতৃষা! ছবি দেখুন

বাংলা বিনোদনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম টেলিভিশন এবং সেই টেলিভিশনে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে মিঠাই(Mithai)। বিগত দু’বছর ধরে দর্শকদের বিনোদনের রসদ জোগাচ্ছে ধারাবাহিক মিঠাই। মিঠাই মিঠি হয়ে যাওয়াতে ধার কমেছিল গল্পের। কিন্তু ‘মিঠাই’ ধারাবাহিকে মিঠাইয়ের প্রত্যাবর্তনের জেরে মোড় ঘুরেছে গল্পের। যদিও এখন টলিপাড়া জুড়ে শুধুই এই ধারাবাহিক বন্ধের গুঞ্জন।

নিজের দুষ্টু মিষ্টি অভিনয় দিয়ে দর্শকদের মন তিনি জিতে নিয়েছেন বহু আগেই। তাঁর বিষয়ে জানতে কৌতুহলী তাঁর ভক্তকুল। কাজই এখন বড় প্রায়োরিটি তাঁর কাছে, সেটাও তিনি বিভিন্ন সময়ই জানিয়েছেন। তবে শুধু কাজ নয় কাজের ফাঁকে, পুজো আচ্চাও করে থাকেন এই মিষ্টি মেয়েটি। আকাশছোঁয়া সাফল্যের পরেও পা মাটিতে রাখতেই বেশি ভালোবাসেন সৌমীতৃষা। তাঁর বিষয়ে জানতে ভীষণ কৌতুহলী আম জনতা।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে ভীষণ রকমের সক্রিয় এই অভিনেত্রী। নিত্যদিন নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে নতুন নতুন আপডেট তিনি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। একাধিক ফটোশুট, বিভিন্ন রিল ভিডিও শেয়ার করেন তিনি সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এই অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। আর সেই ছবিগুলো তোলা হয়েছে কোন‌ও একটি ক্যাফেতে বসে। বিভিন্ন পোজে ছবি তুলেছেন অভিনেত্রী।

এই ছবিতে দেখা গেছে ঠোঁটে লাল রঙের লিপস্টিক, চোখে কাজল, নুড রঙা ট্যাং টপ পরে রয়েছেন অভিনেত্রী। আর তাঁর হাতে ধরা একটি চকলেট মিল্ক শেকের গ্লাস। হাসি মুখে প্রত্যেকটি ছবিতে পোজ দিয়েছেন তিনি। বোঝাই যাচ্ছে, নিজের মনের মানুষের সঙ্গে কোয়ালিটি সময় কাটাচ্ছিলেন অভিনেত্রী।‌

Ratna Adhikary

                 

You cannot copy content of this page