জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Icche Putul: শান্তশিষ্ট মেঘ এবার প্রতিবাদী! নীলের মুখের ওপর উচিত জবাব দিল সে! ধামাকা পর্ব আসছে

টিআরপি তালিকায় তথৈবচ দশা থাকলেও দর্শকদের মন জেতার সমস্ত রকম চেষ্টা করছে ধারাবাহিক ইচ্ছে পুতুল‌। দুই বোনের বিষাক্ত সম্পর্কের গল্প বলছে এই ধারাবাহিক। বন্ধের গুঞ্জনের মাঝেই এখন টানটান উত্তেজনা মূলক পর্ব চলছে ধারাবাহিক ইচ্ছে পুতুলে।

এই ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে দুই বোনের মধ্যে বড় বোন অসুস্থ। ছোট বোনের রক্তে বেঁচে রয়েছে সে যদিও কৃতজ্ঞতাবোধ তাঁর এতটুকুই নেই। ছোট বোন দিদির জন্য প্রাণপাত করলেও দিদি ময়ূরী কিন্তু ছোট বোন মেঘের ক্ষতি করতে তৎপর। বাড়িতে মায়ের ভীষণ রকম সাপোর্ট পায় ময়ূরী অন্যদিকে বাবাই একমাত্র ভরসা মেঘের।

গল্পে দেখানো হয় নায়ক সৌরনীলের সঙ্গে ময়ূরীর বিয়ে হওয়ার কথা থাকলেও বিয়ের মন্ডপের ময়ূরীর রোগের কথা জানতে পেরে বিয়ে ক্যানসেল করে মেঘকে বিয়ে করে নেয় সে। আর যথারীতি এরপর নীলের জীবন থেকে মেঘকে সরিয়ে দেওয়ার জন্য একের পর এক ছক কষতে থাকে ময়ূরী।

অন্যদিকে নায়ক সৌরনীলের পরিবারের অনেকেই ময়ূরীকে মনে মনে নীলের স্ত্রী হিসেবে মেনে নেওয়ায় হঠাৎ করে মেঘের সঙ্গে নীলের বিয়ে হ‌ওয়ায় একেবারেই খুশি হয়নি মেঘের দুই ননদ এবং শাশুড়ি। ময়ূরীর সঙ্গে মিলে মেঘের দুই ননদ ক্রমাগত মেঘের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। এতদিন পর্যন্ত সবার সব চক্রান্ত বুঝেও মুখ চুপ করে থাকত কিচ্ছু বলত না কাউকে। আর যা দিনে দিনে অসহ্য হয়ে উঠেছিল দর্শকদের কাছে।

তবে এবার মুখ খুলতে শুরু করেছে মেঘ। প্রতিবাদী সত্তা ধরা দিচ্ছে তাঁর মধ্যে। বর্তমানে পাসপোর্ট কাণ্ড চলছে মেঘ-নীলের সংসারে। হানিমুনে যাওয়ার আগে পাসপোর্ট হারিয়ে যায়। সবাই সেই ক্ষেত্রে মেঘের দোষ দিলেও মেঘে জানে এই কাণ্ডের পিছনে রয়েছে তাঁর দিদি এবং তাঁর ননদরা। এমনকি নীল তাঁকে বিশ্বাস করে না। সবাই ভাবে তাঁর ভুল। শ্বশুরবাড়িতে তীব্রও মানসিক অত্যাচারের শিকার হয় মেঘ। শ্বশুরবাড়িতে মেঘের একমাত্র ভরসা তাঁর ঠাকুমা শাশুড়ি। মেঘের কদর একমাত্র তিনিই বোঝেন।

সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে কলেজ থেকে শ্বশুরবাড়িতে মেঘ দেরি করে ফেরায় তাঁকে শ্বশুরবাড়ি তীব্র জবাবদিহির মুখে পড়তে হয়। নীল বলে সে দেরি করে ফেললেও ফিরতে পারে কিন্তু মেঘ কেন ফিরবে! শাশুড়ি, ননদদের তীব্র কটাক্ষের মুখেও অটুট অনড় থাকে মেঘ। সবাই তার দেরি হওয়ার পিছনের কারণ জানতে চাইলে সেটাকে ব্যক্তিগত কারণ বলে এড়িয়ে যেতে চায় মেঘ। আর মেঘের এই নতুন রূপ সবার কাছে ভীষণ অচেনা অজানা। আর তাই প্রতিবাদী এই মেঘকে দেখে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা অবাক বিস্মিত রাগত হলেও দারুন খুশি ভক্তরা।

Ratna Adhikary

                 

You cannot copy content of this page