Rubel Das Accident: দুটো পায়ের গোড়ালি ভাঙল পর্ণার বর ‘সৃজন’ রুবেলের! চিন্তায় প্রেমিকা শ্বেতা! কী করে ঘটল এত বড় দুর্ঘটনা?

টলিপাড়ার জনপ্রিয় দুই মুখ রুবেল এবং শ্বেতা প্রেম করছেন বেশ অনেকদিন। এই বিষয়ে ভীষণ‌ই খোলামেলা তাঁরা।‌ তাঁদের সম্পর্ক তিন বছর পার করেছে। উল্লেখ্য, জি বাংলার যমুনা ঢাকি ধারাবাহিকের হাত ধরে শুরু হয়েছিল প্রেমের। বর্তমানে একে অপরের সঙ্গে গাঢ় গভীর প্রেমের সম্পর্কে আবদ্ধ নিম ফুলের মধু ধারাবাহিকের নায়ক রুবেল দাস ও সদ্য প্রাক্তন সোহাগ জল ধারাবাহিকের নায়িকা শ্বেতা ভট্টাচার্য।

নিম ফুলের মধু ধারাবাহিকে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন রুবেল। অন্যদিকে টিআরপি তালিকায় খারাপ পারফর্ম করার জন্য শ্বেতার ধারাবাহিক সোহাগ জল‌ বন্ধ হয়ে গেছে।‌ উল্লেখ্য, কিছুদিন আগেই শ্বেতা-রুবেলের প্রেমের জল্পনায় শিলমোহর পড়েছে। ক্রমেই প্রগাঢ় হচ্ছে এই জুটির প্রেমের সম্পর্ক।

তাঁদের সম্পর্কের কথা এখন সবাই জানে‌। না লুকোছাপা করেননি দুজনেই।রুবেল জানিয়েছিলেন যমুনা ঢাকি ধারাবাহিক শুরুর অনেক আগে থেকেই পরিচয় ছিল তাদের। আসলে বারাসাতে একই নাচের গ্রুপে নাচ শিখতেন তাঁরা আর সেখান থেকেই পরিচয়। একে অপরের সঙ্গ চুটিয়ে উপভোগ করছেন তাঁরা।

তবে এখন রুবেলের জন্য ভীষণরকম ভাবে চিন্তাগ্রস্ত শ্বেতা। কিন্তু কেন? বিরাট বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছে অভিনেতা রুবেল দাস। ভেঙেছে দু’পায়ের গোড়ালি। আপাতত নিজের বাড়িতে গৃহবন্দী তিনি। রুবেলের জন্য চিন্তায় মগ্ন শ্বেতা। বর্তমানে অভিনেত্রী একটি ওয়েব সিরিজের কাছে ব্যস্ত রয়েছেন একইসঙ্গে যেতে হচ্ছে রুবেলের কাছে তার বারাসতের বাড়িতেও।

কিন্তু কি করে ঘটল এই এত বড় দুর্ঘটনা? শ্বেতা জানিয়েছেন, মারপিটের একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে বাস থেকে লাফানোর একটি শটের সময় এই দুর্ঘটনা ঘটেছে। আসলে যার উপরে তিনি লাফ দিয়েছিলেন সেই জায়গাটা এতটাই এবড়ো খেবড়ো ছিল যে তিনি বুঝতে না পেরে পা ঘুরে পড়ে যান। এর ফলে ভেঙে যায় তার পায়ের গোড়ালির হাড় দুটো।‌ ইতিমধ্যেই পায়ে প্লাস্টার করা হয়েছে। অভিনেত্রী জানিয়েছেন রুবেল বাথরুমে যাওয়ার জন্যেও দাঁড়াতে পারছেন না।

এই পরিস্থিতিতে কিভাবে শুটিং করবেন রুবেল? তা নিয়ে তৈরি হয়েছে বিরাট বড় অনিশ্চয়তা। কারণ অভিনেত্রী জানিয়েছেন এই মুহূর্তে রুবেলের পক্ষে শুটিং ফ্লোরে গিয়ে দাঁড়িয়ে শুটিং করা একেবারেই সম্ভব নয়। একমাত্র যদি তিনি বাড়িতে থেকে শুটিং করতে পারেন তাহলেই তার পক্ষে শুটিং করা সম্ভব। সোশ্যাল মাধ্যমে রুবেলের ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হও আমার চ্যাম্প, তুমি আমার সাহসী ছেলে। ‌আমার বিশ্বাস তুমি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি। তুমি ভাল তাই তোমার সঙ্গে কোনও খারাপ হতে পারে না। শুধু কয়েকটি দিনের অপেক্ষা। তোমায় ভালবাসি বাবাই। আমি সব সময় তোমার পাশে রয়েছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।’

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page