রুকমাকেই ভালবাসেন!সকলের সামনে চুমু খেয়ে, ‘ভালবাসি’ লিখে স্বীকার করে নিলেন রাহুল

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অল্প দিনের জন্যে এলেও যথেষ্ট সুনাম অর্জন করেছেন অভিনেত্রী রুকমা রায়। অন্যদিকে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় টলিউডের এক প্রতিষ্ঠাত নাম। দুজনের এই জুটিকে দর্শকরা প্রচন্ড ভালোবাসে।

দেশের মাটি ধারাবাহিকে প্রথম জুটি হিসেবে আত্মপ্রকাশ করেন এই দুই অভিনেতা-অভিনেত্রী। দুজনের রিল লাইফের কেমিস্ট্রি বেশ পছন্দ করে দর্শকরা। তাই এই ধারাবাহিক বন্ধ হয়ে যাবার পর বেশ মন খারাপ হয়েছিল বাঙালি সিরিয়াল প্রেমী দর্শকদের।

তবে এই মন খারাপ বেশি দিন স্থায়ী হল না কারণ লালকুঠি ধারাবাহিকে দুজনে আবার জুটি বেঁধে ফিরে এসেছেন। ধারাবাহিক খুব অল্প সময়ে শুরু হলেও সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়ে উঠেছে। একটি কারণ যেন রাহুল রুকমা জুটি তেমনই অন্য কারণ হলো রহস্য। এই ধারাবাহিক রহস্য-রোমাঞ্চে পরিপূর্ণ যা বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে খুব কম দেখা।

লালকুঠি ধারাবাহিকে দুজনের জুটির নাম দেওয়া হয়েছে অনভি #anvi। এই জুটির পর্দার প্রেম নাকি গড়িয়েছে বাস্তব জীবনে, এমনটাই মাঝখানে জোর জল্পনা উঠেছিল। অন্যদিকে অভিনেতা রাহুলের সঙ্গে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের বিবাহ-বিচ্ছেদের পেছনে দায়ী রুকমা রায়, এই কথাও শোনা যাচ্ছিল।

তবে দুজনের মধ্যে কেউই তাঁদের মধ্যকার সম্পর্ক নিয়ে কখনো প্রকাশ্যে কিছু কথা বলেননি। কিন্তু এবার প্রকাশ্যে স্বীকারোক্তি করলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কী বললেন জানেন?

আসলে রাহুল সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি রুকমাকে জড়িয়ে ধরে চুম্বন করছেন তাঁর গালে। এতে অবাক হবার এক্সপ্রেশন দিয়েছেন অভিনেত্রী। ছবি পোস্ট করার পাশাপাশি ক্যাপশনে রাহুল পরিষ্কার লিখে দিয়েছেন “এই এত্তটা ভালবাসি”। এরপরেই শুভেচ্ছার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়ায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page