জ্ঞান ফিরতেই কোমায় চলে গেলো উর্মি, টুকাই নিয়ে এসেছে উর্মির বাবার ছবি এবং ডগাইকে! ‘আমাদের প্রার্থনা কাজে দিয়েছে, জ্ঞান ফিরেছে উর্মির’, আবার ট্রোলিং শুরু নেট পাড়ায়

বর্তমান দিনে প্রচুর কটাক্ষের শিকার হচ্ছে আমাদের এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকটি। ধারাবাহিকে বর্তমানে মৃত্যুর কবলে চলে গেছে উর্মি। সৌজন্যে অবশ্যই বদমাইশ পাজি মামণি। তবে আজকে সুখবর রয়েছে ধারাবাহিকের ভক্তদের জন্য।

উর্মির জ্ঞান ফিরে এসেছে। কিন্তু উর্মি কোমায় চলে গেছে। গতকালই আমরা জানতে পেরেছিলাম উর্মির পাকস্থলীতে বিষ মিলেছে।টুকাই বাবু এখন এসব নিয়ে না ভাবলেও পরে যখন চিন্তা-ভাবনা করবে বুঝতে পারবে যে এই বিষটা কে মিশিয়ে ছিল। সেইদিন মামণির জীবনের শেষ দিন হবে। তবে আজকে মামণির নাটক দেখে রাগে দাঁত কিড়মিড় করছে দর্শকদের এবং তারা নির্মাতাদের কাছে বারবার অনুরোধ করছে যে এবার যেন কাকা মামণির শাস্তি দেওয়া হয়,অনেকদিন ধরে বাড়াবাড়ি চলছে।টুকাই আর উর্মিকে খুন করার চেষ্টা করেছে এই দু’জন, সেটা সবাই জানার পরেও কী করে দুজনকে ওই বাড়িতে রাখা হয়?

টুকাই উর্মিকে কোমা থেকে বার করে নিয়ে আসার জন্য ডগাইকে নিয়ে এসেছে,উর্মির বাবার ছবিও নিয়ে এসেছে সে কিন্তু উর্মির দু’চোখ দিয়ে খালি জল পড়ছে,কোনোরকম মুভমেন্ট নেই। এই দৃশ্যগুলো দেখে মন ভেঙে যাচ্ছে ধারাবাহিকের ভক্তদের।

তবে প্রচুর ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছে উর্মিকে, এর সৌজন্যে রয়েছে জি বাংলার ফেসবুক পেজ।কারণ উর্মির হাসপাতালে ভর্তি হওয়ার ছবি দিয়ে তারা ক্যাপশনে লিখেছিল আপনারা উর্মির জন্য প্রার্থনা করুন, ও খুব অসুস্থ।এমন ভাবে তারা গোটা বিষয়টাকে পরিবেশনা করেছিল তাতে মনে হচ্ছিল অন্বেষা হাজরা বোধহয় সত্যি হসপিটালে ভর্তি। তাই কোমায় চলে যাওয়ার কথা শুনে আবার শুরু হল কটাক্ষ। অনেকেই কমেন্ট করেছেন আমরা প্রার্থনা করেছিলাম তো, সেইজন্যেই জ্ঞান ফিরে এসেছে কিন্তু কোমায় চলে যাবে কী করে বুঝবো?

epjnsh1 1

Piya Chanda

                 

You cannot copy content of this page