জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রোম্যান্সের বদলে রহস্য, হানিমুনেই অশনি সংকেত! রিসর্টে ঢুকেতেই ভয়ে আঁতকে উঠল অপর্ণা! ‘চিরদিনই তুমি যে আমার’-এ আর্য-অপর্ণার জীবনে ফের বিপদ? আর্যর দুঃস্বপ্ন সত্যি করতে আসছে কোন অনাকাঙ্ক্ষিত অতিথি?

বিয়ের পর থেকেই আর্য-অপর্ণার জীবনে শান্তির দেখা নেই, আর সেই অশান্তির মাঝেই ‘চিরদিনই তুমি যে আমার’-এর (Chirodini Tumi Je Amar) গল্প এখন নতুন মোড় নিচ্ছে। সদ্য সম্প্রচারিত এবং আগামী পর্বের ইঙ্গিত বলছে, দু’জন একসঙ্গে হানিমুনে গিয়েছে একটি রিসর্টে। দর্শকের চোখে যা রোম্যান্টিক হওয়ার কথা, কিন্তু সেটাই শুরু থেকে অস্বস্তিতে ভরা! সেখানে রুমে ঢুকেই অপর্ণার আচরণ বদলে যায়, হঠাৎ ভয় পেয়ে যায় সে। ঠিক কী দেখেছে অপর্ণা? তা এখনও স্পষ্ট নয়, কিন্তু সেই মুহূর্ত থেকেই বোঝা যাচ্ছে এই হানিমুন মোটেও স্বাভাবিক হতে চলেছে না।

প্রসঙ্গত, আর্য যেখানে এই সফরকে নতুন করে সম্পর্কটা গুছিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছে, সেখানে অপর্ণার অস্বস্তি যেন অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যেই গল্পে ঢুকে পড়ছে এক অপ্রত্যাশিত অতিথি, যার আগমন কার্যত ভেস্তে দিতে পারে আর্য-অপর্ণার হানিমুন! কে এই ব্যক্তি, বন্ধু না শত্রু? সেই প্রশ্নের উত্তর এখনও লুকোনো। তবে দর্শক ইতিমধ্যেই আঁচ পাচ্ছেন, এই আগমন শুধু অস্বস্তি নয়, বড় কোনও বিপদের দিকেই ইশারা করছে!

উল্লেখ্য, এর আগেও মেঘরাজের ষড়যন্ত্র থেকে কোনওমতে বেঁচে ফিরেছিল এই দম্পতি। যদিও রাজনন্দিনীর অতীত এখনও পুরোপুরি অপর্ণার সামনে আসেনি। সেই সত্য লুকিয়ে রাখাকেই কেন্দ্র করে একসময় আর্য-অপর্ণার সম্পর্কে বড় ফাটলও ধরেছিল। এখন আপাতত আর্য সবটা মেনে নিয়ে এগোতে চাইছে, কিন্তু অতীতের ছায়া যে এখনও তাদের পিছু ছাড়েনি, হানিমুন পর্বেই তার ইঙ্গিত মিলছে।

এই টানটান গল্পের মাঝেই আবার শোনা যাচ্ছে ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে নানান জল্পনা! শুরু থেকেই একাধিকবার শেষ হওয়ার গুঞ্জন উঠেছে ‘চিরদিনই তুমি যে আমার’ ঘিরে। নায়ক-নায়িকার দ্বন্দ্ব, প্রযোজনা সংস্থা ও চ্যানেলের মতানৈক্য মিলিয়ে আলোচনা কম হয়নি। মাঝপথে নায়িকা বদল হওয়ার পরেও এই জল্পনা থামেনি। যদিও বর্তমান অপর্ণা, অর্থাৎ শিরিন পাল জানিয়েছেন, তিনি নিজে এই বিষয়ে নিশ্চিত কিছু জানেন না এবং কাজ যেমন চলছে তেমনই করে যাচ্ছেন।

তাঁর মতে, এখন ধারাবাহিকের মূল আকর্ষণটাই গল্পের টানটান উত্তেজনা ভরা বাঁক। হানিমুনের মতো একটি ব্যক্তিগত, আবেগঘন অধ্যায়কে ঘিরে যে রহস্য, ভয় আর অজানা বিপদের আভাস পাওয়া যাচ্ছে, সেটাই আপাতত দর্শকদের উদ্বেগ বাড়াচ্ছে। আর্য সত্যিই খু’নি কি না, রাজনন্দিনীর সঙ্গে অপর্ণার কি যোগ আর এই নতুন শত্রু কে, সব প্রশ্নের উত্তর আপাতত ভবিষ্যতের পর্বেই লুকিয়ে। আপনাদের কেমন লাগছে, আর্য-অপর্ণার বৈবাহিক জীবন?

Piya Chanda

                 

You cannot copy content of this page